admin
প্রকাশিত: 8:04 PM, October 21, 2024
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিলেট বিভাগের অন্তর্ভুক্ত জেলা ইউনিট নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট বিভাগের চার ও মহানগরের জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গাউছ। সভাটি সঞ্চালনা করেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী।
সভাপতির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গাউছ বলেন, বিএনপি দীর্ঘ ১৬ বছর দেশের গণতন্ত্র, ভোটাধিকার সহ নায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। দলের হাজার হাজার নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী কারা বরণ করেছেন। সর্বশেষ ছাত্রজনতার বৈষম্যবিরোধী গণঅভ্যূত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও বিএনপির আন্দোলন শেষ হয়ে যায়নি। আমাদের আন্দোলন এখনো চলমান রয়েছে। জনগণের ভোটে সরকার নির্বাচিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান রয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম.নাসের রহমান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাউর রহমান, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: নুরুল ইসলাম ও হাজী মো: এনামুল হক।
সভায় তিনটি জেলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গাউছ, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও কলিম উদ্দিন আহমদ মিলনের উপস্থিতিতে সিলেট জেলা বিএনপি, সুনামগঞ্জ জেলা বিএনপি এবং মৌলভীবাজার জেলা বিএনপির বর্ধিত সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির