admin

প্রকাশিত: 6:34 PM, November 5, 2024

জুলাই বিপ্লবের শহীদেরা জাতির স্বার্থে আত্মোৎসর্গ করেছেন: খন্দকার মুক্তাদির

জুলাই বিপ্লবের শহীদেরা জাতির স্বার্থে আত্মোৎসর্গ করেছেন: খন্দকার মুক্তাদির

# জুলাইয়ের গণবিপ্লবের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেনে, জুলাই বিপ্লব আগামী দিনের জন্য অনুপ্রেরণা। দীর্ঘদিন ধরে দেশের মানুষ ফ্যাসিবাদী সরকারের শোষণ, অত্যাচার ও নির্যাতনে নিষ্পেষিত ছিলো। তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা এবং মানুষের বাকস্বাধীনতাকে হরণ করেছিলো। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে দেশের ছাত্র-জনতা অভাবনীয় ভূমিকা রেখেছে। দেশমাতৃকাকে ফ্যাসিবাদমুক্ত করতে তারা জীবন বিলিয়ে দিয়েছেন। তাদের এই ঋণ শোধ করা যাবে না। জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আত্মোৎসর্গ করেছেন। দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। জুলাই বিপ্লবের এই শহীদদের জাতি স্মরণে রাখবে। বিগত দেড় যুগ যাবত বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আন্দোলন করতে দলের নেতাকর্মীরা গুম-খুন হয়েছে, কেউ হামলা-মামলার শিকার হয়েছে।

তিনি বলেন, জুলাই-আগস্ট গণহত্যায় গত ১৩ আগস্ট পর্যন্ত সমগ্র দেশে শহীদ হয়েছেন ৮৭৫ জন মানুষ। যার মধ্যে কম পক্ষে ৪২২ জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে জড়িত। জুলাই-আগস্টের গণহত্যার সাথে জড়িতদের বিচার না করলে শহীদের আত্মা শান্তি পাবে না। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার লাখ লাখ কোটি কোটি টাকা লুটপাট করেছে। এখন সেই টাকা দিয়েই দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার রাষ্ট্রযন্ত্রের সকল স্থরকে ধ্বংস দিয়েছে। তা পূর্ণ উদ্ধার করতে গণবিপ্লবের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি মঙ্গলবার (৫ নভেম্বর) সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে ইউনিয়নের পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ‘রক্তাক্ত জুলাই বিপ্লব’ উপলক্ষে প্রামাণ্যচিত্র, ফ্যাসিস্ট প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা’র সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোরাদ হোসেন ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন, মোগলগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি বশির উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সায়েম আহমেদ, যুগ্ম সম্পাদক নূর উদ্দিন ইমন, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির প্রচার প্রকাশনা সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সদস্য আঙ্গুর আলম ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরান উদ্দিন অপু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির  ১ম সদস্য জইন উদ্দিন, জেলা যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক সালমান আহমেদ, সহ-কোষাধ্যক্ষ লিটন মিয়া, সদর উপজেলা যুবদল নেতা সেবুল আহমেদ, কবি ওয়াহিদ রুকন, দিলোয়ার হোসেন, সুন্দর আলি, আশিকুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রেদোয়ান আহমদ, যুবদল নেতা বাবুল হোসেন, কামাল আহমেদ, জয়নাল হোসেন, সুহেল আহমেদ, শিপন আলী, সামাদ আহমেদ, রাসেল আহমেদ, মিনহাজ আবেদিন, রাকিব আহমেদ, জাহেদ আহমেদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির