editor
প্রকাশিত: 8:18 PM, November 11, 2024
পূবালী ব্যাংক পিএলসি সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মোশাহিদুল্লাহ বলেছেন পূবালী ব্যাংক পিএলসি বর্তমানে গ্রাহকদের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে। এটা সম্ভব হয়েছে দক্ষতা ও আন্তরিকতার সাখে ব্যাংক পরিচালনার কারনে। সারাদেশে ‘ইসলামিক কর্ণার’ স্থাপনের ফলে পূবালী ব্যাংক গ্রাহকদের আরো বেশি করে সেবা দিতে পারবে। পূবালী ব্যাংকের সুনাম ধরে রেখে ব্যাংকের কার্যক্রম এগিয়ে নিতে আন্তরিকতার সাথে গ্রাহকদের সেবা প্রদানের জন্য কর্মকর্তা ও কর্মচারীর প্রতি আহবান জানান।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর পূবালী ব্যাংক পিএলসি স্টেশন রোড শাখায় ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি ফিতা ও কেক কেটে স্টেশন রোড শাখায় নব আঙ্গিকে সজ্জ্বিত ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন করেন।
স্টেশন রোড শাখার ব্যবস্থাপক নির্মল কান্তি দাস এর সভাপতিত্বে এবং শাখার ডেপুটি জুনিয়র অফিসার জুয়েল আহমেদ এর উপস্থাপনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সমরেন্দ্র কুমার নাথ, জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের প্রিন্সিপাল হাফেজ মজুদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য প্রদানকালে স্টেশন রোড শাখার ব্যবস্থাপক নির্মল কান্তি দাস গ্রাহকদের আরো আন্তরিকতার সাথে সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকের মধ্যে বক্তব্য রাখেন মুজিবুর রহমান ও বেলাল আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্রে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইয়াহিয়া আহমেদ।
6 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
4 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
6 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
8 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
6 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
5 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
7 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার