অবিলম্বে তুরাব হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিলেটে কর্মরত সাংবাদিকদের ৭ সংগঠন নিয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যার পর এসোসিয়েশনের কার্যালয়ে অনষ্ঠিত হয়। সভায় অবিলম্বে শহীদ এটিএম তুরাবের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ। দীর্ঘ দিন থেকে আসামীদের গ্রেফতার না করায় ক্ষোভ ব্যক্ত করেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন নূর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক … Continue reading অবিলম্বে তুরাব হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী