editor

প্রকাশিত: 7:18 PM, June 17, 2021

রাজধানীতে পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের পাল্টা ধাওয়া

রাজধানীতে পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের পাল্টা ধাওয়া

অনলাইন ডেস্ক
রাজধানীতে পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম ও ময়মনসিংহে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতারা। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে ছাত্রদল। কিছুদুর গেলেই পুলিশ পেছন থেকে ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশকে উল্টো ধাওয়া করে ছাত্রদল নেতাকর্মীরা। ঘটনার কিছুক্ষণ পরে নয়পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলাবাহিনী মোতয়ানে করা হয়। এই ঘটনায় পুলিশ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলটির দপ্তরের দায়িত্বে থাকা এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, চট্টগ্রামও ময়মনসিংহে হামলার প্রতিবাদে বিকালে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি বের হওয়ার কিছুক্ষন পরে পুলিশ পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এ পর্যন্ত পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, আজ দেশের দুই স্থানে ছাত্রদলের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে আমরা তাৎক্ষণিক মিছিল বের করলে পুলিশ পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এতে সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।

ডিএসএস/১৭জুন/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,