admin
প্রকাশিত: 10:09 PM, December 5, 2024
স্টাফ রিপোর্টার
পাঠক নন্দিত জনপ্রিয় জাতীয় দৈনিক আমার দেশ এর সিলেট ব্যুরো অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারের রাজা ম্যানশনের ৩য় তলায় নতুন ব্যুরো অফিস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভার্চুয়ালী সিলেট ব্যুরো উদ্বোধন করেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। পরে তিনি উদ্বোধনী বক্তব্যে শাহজালালের (রহ) পূণ্য ভূমি সিলেটবাসীর দোয়া ও সার্বিক সমর্থন কামনা করে বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে যেন আমরা শক্তভাবে লড়াই করতে পারি।
এ উপলক্ষে ফিতা কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। এতে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর। বিশেষ অতিথি ছিলেন শাবির প্রোভিসি প্রফেসর ড. মো. সাজেদুল করিম।
উদ্বোধনী বক্তব্যে ড. মাহমুদুর রহমান আরে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমার দেশ প্রেসের সবকিছু পুড়িয়ে দিয়েছে। বিল্ডিং আর জমি ছাড়া কিছু নেই। আমি জেলে থাকা কালীন অফিসের কম্পিউটারসহ বাকী সবকিছু জ্বালিয়ে দিয়েছে। শূন্য হাতে শুরু করে দুই মাসের মধ্যে আমরা সবকিছু আবার সাজিয়ে নিয়েছি। আমার সহকর্মিদের আন্তরিক সহযোগিতায় প্রকাশনার কাজ এগিয়ে চলছে আশা করছি আপনাদের সবার প্রিয় পত্রিকা আগামী ২২ ডিসেম্বর পাঠকের হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি আগের মতো পত্রিকা পড়েন, অন্যদের পড়তে উৎসাহিত করেন তাহলে আমরা এই সংগ্রামে সফল হবো। ফ্যাসিবাদের দোসররা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে আমরা শক্তভাবে লড়াই করতে চাই। আপনাদেরকে সবার কাছে দোয়া চেয়ে সিলেট ব্যুরোর কার্যক্রম উদ্বোধন ঘোষণা করছি।অফিস স্হাপনের জন্য সিলেট ব্যুরো চিফ খালেদ আহমদকে অভিনন্দন জানাচ্ছি।
দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ইমাম সমিতির মহাসচিব শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শাবি ভিসি প্রফেসর ড.সরওয়ারউদ্দিন চৌধুরী আশা প্রকাশ করেন আমার দেশ আগের মতোই আধিপত্যের বিরেুদ্ধে কথা বলবে। বিগত দিনের মতো দেশ মাটি ও মানুষের পক্ষে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি আমার দেশের পূন:প্রকাশকে স্বাগত জানিয়ে উত্তরোত্তর সফলতা কামনা করেন।
দৈনিক আমার দেশের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র-সহ সভাপতি খালেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন – শাবির ট্রেজারার অধ্যাপক মো. ইসমাইল হোসেন, শাবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. মো: জিয়াউর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, শাবির আইপিই বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, সিকৃবির প্রফেসর ড আতাউর রহমান, প্রফসর ড. খালিদুর রহমান, সিলেট জেলা বারের পিপি আশিক উদ্দিন এডভোকেট, সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, সিলেট মহানগর বিএনপিরসহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাত আজিম হক আদনান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, অধ্যাপক ফরিদ আহমদ, এডিশনাল পিপি আল আসলাম মুমিন, এ্যাবের জামিল আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ইত্তেফাকের সিলেট ব্যুরো চিফ হুমায়ুন রশিদ চৌধুরী, সাংবাদিক এম এ মতিন, মামুন হাসান, আমার দেশ পাঠক মেলার সভাপতি ডা. হুসাইন আহমদ, সেক্রেটারি এমজেএইচ জামিল, দৈনিক সিলেটের ডাকের আনাস হাবিব কলিন্স ও নূর আহমদ, শেখ আবদুল মজিদ, জুনেদ আহমদ, সাংবাদিক ইয়াহিয়া মারুফ, লবিব আহমদ, ব্যাংকার রাজু আহমদ ও সৈয়দ ফয়চল আহমদ, সংবাদপত্র পরিবেশক সিকন্দর আলী, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, আমার দেশের সিলেট ব্যুরোর ফটো সাংবাদিক এইচ এম শহীদুল ইসলাম। তথ্য প্রযুক্তি সহযোগিতায় শাহদিন আহমদ সামি।এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ ও আমার দেশ পত্রিকার বিপুল সংখ্যক শুভাকাঙ্খী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. করিম মাহমুদ
আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে আগাম ভোটের হাওয়া। যেখানে অন্যান্য রাজনৈতিক
শীর্ষ নেতৃত্বের অতিরিক্ত প্রশাসনিক ও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে স্থবির হয়ে পড়েছে সিলেট জেলা বিএনপির সার্বিক রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম। জেলা
দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সাংগঠনিকভাবে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে নতুন করে বিশেষ পুনর্গঠন কার্যক্রম শুরু
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী