editor

প্রকাশিত: 6:09 PM, June 12, 2022

দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্ম সেতু নির্মাণ করেছেন : এমপি হাবিব

দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্ম সেতু নির্মাণ করেছেন : এমপি হাবিব

সিলেট ৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্ম সেতু নির্মাণ করে দেখিয়ে দিয়েছেন বাঙালি জাতি ইচ্ছা করলে সবই করতে পারে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবারেরও একটি গণমুখী বাজেট পেশ করা হয়েছে। এ বাজেটে শিক্ষা ও কৃষি খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। ফলে দেশের মানুষ এর সুফল ভোগ করবেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যত দিন ক্ষমতায় থাকবেন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ জনগণের কল্যাণে আমি যেন কাজ করে যেতে পারে, এজন্য সকলে সাহায্য ও সহযোগিতা কামনা করছি। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এমপি হাবিবুর রহমান হাবিব ১১ জুন শনিবার বিকালে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে বড়চক উচ্চ বিদ্যালয়ে ৮৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ও তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বড়চক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক আজমল খানের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ জয়নাল খানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ভূমিদাতা মোঃ মাছুম আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নূরুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান, জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ, জালালপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নেছারুল হক বুস্তান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মফিজ আলী, আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী, সালেহ আহমদ শাহীন, বাবলু আহমদ, সোহেল আহমদ, ছুরাব আলী, শফিকুর রহমান মেম্বার, মনির আলী, মোস্তফা আলী, আব্দুল মতিন, কিবরিয়া আহমদ অপু, বশির আহমদ, বাবুল মিয়া, আব্দুর রহমান, আব্দুল খালিক, শাহিন আহমদ, আব্দুল আহাদ সেজু, লোকমান আহমদ, আহসান হাবিব জাবেদ, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, যুবলীগ নেতা বদরুল ইসলাম তুহিন, মঞ্জুর আলী, রেজান আহমদ প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির