editor
প্রকাশিত: 1:44 PM, January 4, 2025
অনলাইন ডেস্ক
২০২৪ সালে সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনায় প্রাণ গেছে ৯ হাজার ২৩৭ জনের। আহত হয়েছেন ১৩ হাজার ১৯০ জন। শনিবার সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, গত বছর মোট দুর্ঘটনার ৬ হাজার ৩৫৯ টি ঘটেছে সড়কে। যাতে নিহত হন ৮ হাজার ৫৪৩ জন। আর আহত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন। রেলপথে ৪৯৭টি দুঘটনায় ৫১২ জন নিহত আর আহত হয় ৩১৫ জন। নৌপথে ১১৮ টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত, আহত ২৬৭ জন এবং নিখোঁজ ১৫৫ জন।তিনি বলেন, ২ হাজার ৩২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ হাজার ৫৭০ জন, আহত ৩ হাজার ১৫১ জন। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়কে ১ দশমিক ৫৪ শতাংশ দুর্ঘটনা, নিহত ৭ দশমিক ৫০ শতাংশ এবং আহত বেড়েছে ১৭ দশমিক ৭৩ শতাংশ।
এসব দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি, বিপদজনক ওভারটেকিংসহ মোট ২২টি কারণ তুলে ধরেন তিনি। দুর্ঘটনা কমাতে দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করাসহ ১৩ টি সুপারিশ তুলে ধরা হয়েছে সংগঠনের তরফে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ