editor

প্রকাশিত: 7:06 PM, February 1, 2025

তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি: কয়েস লোদী

তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি: কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আমাদের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে দলীয়করণের প্রভাব রয়েছে। এ প্রভাবের কারণে যোগ্য খেলোয়াড়রা অনেক ক্ষেত্রে অবহেলিত হয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে এখন ক্রীড়াঙ্গনে একটি অরাজনৈতিক ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। এটি ক্রীড়ার মানোন্নয়নের পাশাপাশি তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করবে। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী নীতির মাধ্যমে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। ক্রীড়াঙ্গনও এই ধ্বংসের শিকার হয়েছে। দলীয়করণের ফলে অনেক প্রতিভাবান খেলোয়াড় তাদের সুযোগ হারিয়েছে। এটা শুধু খেলোয়াড়দের জন্য নয়, পুরো দেশের জন্য হতাশার। আমাদের তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার উপর গুরুত্ব দিয়েছেন। তার উদ্দেশ্য তরুণরা মাদক থেকে দূরে থেকে ক্রীড়ার মাধ্যমে তাদের মনোযোগ উন্নয়নমূলক কাজে নিবদ্ধ করবে।

তিনি শনিবার (১ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমার ২৫ নং ওয়ার্ডের খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের ভারপ্রাপ্ত সভাপতি রাহাত আহমদের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক জুম্মান আহমদ রিপনের পরিচালনায় বিশেষ অতিতি বক্তব্য রাখেন খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল আলী, সহ-সভাপতি হাজী ফারুক আহমেদ, ড. ফয়সাল আহমদ, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মোতাহের আলী মাখন, ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক লাহিন আহমদ রুহেল ও সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন আজিজুর রহমান বাবুল, মনসুর আলম, জসলু মিয়া, আজহার আলী অনিক।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,