editor
প্রকাশিত: 5:15 PM, May 13, 2025
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, মুসলিম সমাজে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মমর্যাদা ও ধর্মপ্রেম থেকেই তারা মসজিদ পরিচালনায় নিজেদের নিয়োজিত করেন। মসজিদগুলোতে এই তিন গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য লোক নিয়োগে আগ্রহ থাকলেও তাদের ন্যায্য চাহিদা ও প্রয়োজন পূরণে দেখা যায় চরম উদাসীনতা।
তিনি আরোও বলেন, সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের ক্ষেত্রে ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের ভূমিকা অনস্বীকার্য। শহর থেকে গ্রাম-সর্বত্রই তারা মসজিদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন। কিন্তু এর বিনিময়ে যে সম্মানী দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। বিশেষ করে গ্রামের অধিকাংশ মসজিদের দায়িত্ব পালনে জন্য যারা নিযুক্ত থাকেন তারা নামমাত্র সম্মানীতে মানবেতর জীবনযাপন করছেন।
তিনি মঙ্গলবার (১৩ মে) সিলেট মহানগর মার্কেট মসজিদ ইমাম-মুয়াজ্জিন কল্যান পরিষদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন।
পরিষদের সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মাওলানা বদরুল ইসলাম, প্রচার সম্পাদক ক্বারি মাওলানা নুরুজ্জামান নুমানী, অর্থ সম্পাদক মাওলানা আশরাফুল আলম আল আজিজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়সাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমেদ, সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, সহ সভাপতি মৌলভী মোঃ কবির উদ্দীন চৌধুরী, সহ সভাপতি মাওলানা জাহেদ আহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল করিম, ক্বারি কাওসার আহমেদ, মাওলানা শামিম আহমদ, মাওলানা ডাক্তার এইচ এম আলা উদ্দিন চৌধুরী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা রুহুল আমিন, হাফিজ জামাল উদ্দিন, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মুঈনুল ইসলাম, মাওলানা গোলাম কিবরিয়া, হাফিজ আব্বাস উদ্দীন, মাওলানা সিদ্দিকুর রহমানসহ উপস্থিত ছিলেন পরিষদের সম্মানিত দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।-বিজ্ঞপ্তি
7 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার)
2 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
6 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
3 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
3 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক
2 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)
5 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন