editor
প্রকাশিত: 11:13 PM, July 24, 2023
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানর আদর্শে লালিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনয়ন অগ্রযাত্রার সমর্থক নতুন দিনের দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার হচ্ছে। ৮ম ওয়েজবোর্ড নিয়ন্ত্রিত সর্বোচ্ছ বিজ্ঞাপনভূক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামের লুটপাট ও। নামে-বেনামে সহায় সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি’র তালিকাভুক্তি বাতিল কুটকৌশল করেন। উচ্চ আদালতের রায়ে পত্রিকাটি বন্ধ করার চক্রান্ত ব্যর্থ হয়।
সেই কাস্টমস কর্মকর্তা আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালিয়ে সম্পাদককে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন। কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহত্তর সিলেটের সাংবাদিক সমাজ প্রতিবাদ সভা ও স্বারকলিপি প্রদান করে।
২৪ জুলাই সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রায় শতাধিক সংবাদকর্মী এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামের শাস্তির দাবী জানান। তার বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তারা আরো বলেন, এ প্রভাবশালী কর্মকর্তাকে স্বপদে বহাল রাখায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশংকা রয়েছে। এ অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করার জন্য সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সভায় সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ও আজকের সিলেট পত্রিকার সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা প্রতিদিনের সিলেট ব্যুরো চীফ সাদিক চৌধুরী। এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধ গবেষক আল-আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিঠু দাস জয়, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ঢাকা প্রতিদিনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি আবুল হায়দার তরিক, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, আবু বকর, সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোঃ সাইফুল ইসলাম, আজকের সিলেটের স্টাফ রিপোর্টার জনি কান্ত শর্মা, সাংবাদিক হেলাল উদ্দিন বাদশা, ঢাকা প্রতিদিনের সিলেট সদর উপজেলা প্রতিনিধি ইব্রাহীম খান রনি প্রমুখ।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে