admin
প্রকাশিত: 6:46 PM, July 12, 2021
অনলাইন ডেস্ক
চাইলে শচীন টেন্ডুলকারের সঙ্গে মেলানো যায় লিওনেল মেসির কীর্তি। আর্জেন্টিনা তারকা ক্লাব ক্যারিয়ারে অগণিত ট্রফি জিতলেও দেশের জার্সিতে আজকের আগে কখনো শিরোপা জিততে পারেননি। টেন্ডুলকারও একসময় ব্যক্তিগত অনেক ট্রফি জিতলেও দেশের হয়ে একটা সময় পর্যন্ত অধরাই ছিল বিশ্বকাপ।
২০০৩ বিশ্বকাপের ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার দেখেছেন টেন্ডুলকার। ব্যাট হাতে গোটা টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখিয়েও সেবার জিততে পারেননি বিশ্বকাপ। শেষ পর্যন্ত ২০১১ বিশ্বকাপে ২৮ বছরের অপেক্ষা কাটায় ভারত। বিশ্বকাপের দেখা পান টেন্ডুলকার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত। টেন্ডুলকারকে সেদিন মাথার ওপর তুলে সেদিন নেচেছিলেন তাঁর সতীর্থরা।
মেসির আর্জেন্টিনাও তেমনি ২০১৪ ফুটবল বিশ্বকাপে ফাইনালে উঠেও পারেনি। এরপর ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে উঠেও কাপ জেতা হয়নি আর্জেন্টিনার। চোখ ভরা জল নিয়ে মেসি দেখেছেন চিলির শিরোপা নিয়ে উল্লাস। টাইব্রেকার মিস করে মেসিও দুঃখে, অভিমানে অবসর নিয়ে ফেলেছিলেন। পরে আবার ফিরেও আসেন আন্তর্জাতিক ফুটবলে।
২০১৬ সালে সেই ফিরে আসার সার্থকতা মেসি প্রমাণ করলেন আজ কোপা আমেরিকার ফাইনালে। ব্রাজিলকে তাদেরই মাটিতে ১–০ গোলে হারিয়ে শিরোপার দেখা পেয়েছেন মেসি। দেশের হয়ে তাঁর প্রথম শিরোপা, ২৮ বছর অপেক্ষার পর আর্জেন্টিনারও প্রথম শিরোপা জয়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেন্ডুলকারকে নিয়ে যেমন উদযাপনে মেতেছিলেন তাঁর সতীর্থরা, তেমনি মারাকানাতেও মেসিকে নিয়ে একইভাবে উদযাপন করেছেন দি মারিয়া–মার্তিনেজরা। যেন পাশাপাশি ফ্রেমে দুটি ভিন্ন সময়ের প্রায় একই দৃশ্য।
মেসির হাতে কোপা আমেরিকা শিরোপা ওঠার পর তাঁর অর্জনে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ভারতের কিংবদন্তি টেন্ডুলকার, ‘কোপা আমেরিকা জেতায় আর্জেন্টিনাকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। এটা আর্জেন্টাইনদের জন্য ঐতিহাসিক জয়, দারুণ এক ক্যারিয়ার গড়া মেসির জন্য তা সোনায় সোহাগা। এভাবেও প্রেরণা দিয়ে যেও।’
ফাইনালে হারের পর মাঠে অঝোরে কেঁদেছেন নেইমার। নেইমারের কান্না দেখে তাঁর একসময়ের বার্সেলোনা সতীর্থ মেসি সান্ত্বনা জানান তাঁকে। আসলে এমন গুরুত্বপূর্ণ ফাইনালে হারের যন্ত্রণাটা ভালোই জানা টেন্ডুলকারের। ব্রাজিল ও নেইমারের উদ্দেশে টেন্ডুলকার তাই আরেকটি টুইটে লিখেছেন, ‘ফাইনাল হারের জ্বালা আমি বুঝি। তবে এটা শুধুই পথের বাঁক, পথের শেষ নয়। নেইমার ও ব্রাজিল ঠিকই ঘুরে দাঁড়িয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,