editor
প্রকাশিত: 8:26 PM, March 30, 2022

সিলেটে ৫দিন ধরে যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার
সিলেট নগরের পাঠানটুলা এলাকার বাসিন্দা কাওসার আহমদ (২৫) গত পাচঁ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি আম্বরখানায় অবস্থিত একটি ইলেকট্রনিকস দোকানে ম্যানেজার হিসেবে দীর্ঘদিন ধরে নিয়োজিত ছিলেন।
গত ২৪ মার্চ দুপুরে দোকান থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। পাচঁ দিনেও তার কোনো খোঁজ মিলেনি। নিখোঁজ কাওসার আহমদ সিলেট নগরের পাঠানটুলা মোহনা-৮১ বাসার নুর মিয়ার ছেলে।
পারিবারের লোকজন জানান, কাওসার দীর্ঘদিন ধরে আম্বরখানায় অবস্থিত আরিফা টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে চাকুরী করতেন।
গত ২৪শে মার্চ সকাল ৯টার দিকে দোকানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। দুপুরের খাবার খেতে দোকান থেকে বের হয়ে যান কাওসার। এরপর দোকান থেকে বার বার মোবাইলে ফোনে যোগাযোগ করা হলে তার তার ব্যক্তিগত মোবাইল ফোনটি (০১৭১৭-৭২৫১১৩) বন্ধ পাওয়া যায়।
অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে দোকান মালিক দেলোয়ার হোসেন এসএমপির এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়রি (নং-১২৫৮) দায়ের করেন।
এদিকে, সন্তান নিখোঁজের ঘটনায় দুশ্চিন্তায় পরিবারের লোকজন। সন্তানের জন্য দুশ্চিন্তা করতে করতে মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তারা যাকে সামনে পাচ্ছেন, তার কাছেই সন্তানকে ফিরে পেতে আকুতি জানাচ্ছেন।
পরিবারের তরফ থেকে বলা হয়, যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তবে নিম্নোক্ত মোবাইল ফোন নাম্বারের (০১৭১৯-৮২০৭৪৯, ০১৭১২-১৮৪৫১৮) যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট