editor
প্রকাশিত: 10:31 AM, April 1, 2022

রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বাংলাদেশ খেলফত মজলিস সিলেটের স্মারকলিপি প্রদান
রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ খেলফত মজলিস সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। ৩১ মার্চ বৃহস্পতিবার বেলা ২টায় পুলিশ কশিনার নিশারুল আরিফ এর হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলদেশ খেলফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, সহ সভাপতি ক্বারী মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার ও হাফিজ মাওলানা এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কমর উদ্দিন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তাবাহী পবিত্র মাহে রমজান সমাগত। মুসলমানদের নিকট সবচেয়ে শ্রদ্ধার পবিত্রতম মাস উপলক্ষে আধ্যাত্মিক রাজধানী সিলেট মহানগরীতে এ মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ ও প্রকাশ্যে পানাহার বন্ধে পদক্ষেপ গ্রহণ, কাজিরবাজার ও কীনব্রিজ এলাকা সহ নগরীর বিভিন্ন স্থানে অবাঞ্চিত নারী-পুরুষদের বিচরণ বন্ধে ব্যবস্থা গ্রহণ, পবিত্র মাহে রমজানে নগরীর ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করণ, রমজান ও পবিত্র ঈদুল ফিতরের সময় নগরীর যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণ, দরগাহ মহল্লা সহ নগরীর বিভিন্ন এলাকায় গাজা, মদ ও জুয়ার আসর বন্ধ করণ, ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণ।
নেতৃবৃন্দ দাবীগুলো দ্রুত বাস্তবায়নে পুলিশ কমিশনারকে কার্যকর পদক্ষেপ গ্রহনের আহবান জানান। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,