editor
প্রকাশিত: 2:18 AM, April 22, 2022

ওসমানীনগরে ভূমি ক্রয় করে বিপাকে ব্যবসায়ী : প্রতারক প্রবাসী মজম্মিলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে অভিযোগ
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলার ৭নং দয়ামীর ইউনিয়নের মিরারগাঁও গ্রামের বাসিন্দা চকবাজারের মেসার্স রহমান ফার্নিচার এণ্ড ‘স’ মিলের স্বত্ত্বাধিকারী মো. আলা উদ্দিন ভূমি ক্রয় করে পড়েছেন চরম বিপাকে। তিনি নিজের টাকা দিয়ে চকবাজারের দোলন সুপার মার্কেট জায়গা ও বিল্ডিং সহ ক্রয় করেন।
খরিদা সূত্রে ভূমি মালিক আলা উদ্দিন জানান, কাগজাত, রেকর্ডপত্র ও নকশা যাচাই করেই সাবকবালা দলিল মূলে আতাউল্যাহ গ্রামের দোলন মিয়ার কাছ থেকে আমি ওই ভূমি খরিদ করে স্বত্ব-দখল সমঝে নেই। এতে কারো কোন প্রকার আপত্তি-বিপত্তি না থাকায় পরবর্তীতে ওই ভূমি আমি আমার স্ত্রী আম্বিয়া বেগমকে সাবকবালা করে দেই। ভূমির কাগজপত্র ও দখল সঠিক না হলে প্রবাসী মজম্মিল আলী সংশ্লিষ্ট আদালতে আইনের আশ্রয় নিতে পারতেন। কিন্তু তিনি যথাযথ আইন-আদালতের আশ্রয় না নিয়ে স্থানীয় কতিপয় কুচক্রি মহলের প্রলভনে আমাদের খরিদা ও স্বত্বদখীয় ভুমি জবরদখলের চেষ্টা করে সম্পূর্ণ ব্যর্থ হন। পরে তিনি আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হন। বিভিন্ন সংবাদ মাধ্যে অপপ্রচার চালিয়ে চাপ সৃষ্টির মাধ্যমে আমাদেরকে কাবু করারও চেষ্টা করেন। কিন্তু মজম্মিল আলীর ভূমি জবরদখলের কোন অপচেষ্টা সফল হয়নি। আমরা বৈধভাবে ওই ভূমির দখলে আছি এবং আজোবধি তা’ ভোগদখল ও ভোগ ব্যবহার করে আসছি।
মামলা দিয়ে হয়রানির অভিযোগ প্রসঙ্গে ভূমি মালিক আলাউদ্দিন বলেন, ভুমি দখলে নিতে ব্যর্থ হয়ে মজম্মিল আলী আমাদের নিজ গ্রামের কিছু লোককে হাত করে তাদের নিয়ে আমাদের উপর তিনি নিজই হামলা চালান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তদন্তে মজম্মিল আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলার অভিযোগ সত্য প্রমানিত হয়। মিথ্যা মামলা দিয়ে প্রবাসী মজম্মিল আলীকে হয়রানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানান আলাউদ্দিন। বিভিন্ন কৌশলে আমার খরিদা ভূমি দখলের অচেষ্টা করছেন গ্রামের মৃত মকছদ আলীর ছেলে প্রবাসী প্রতারক মজম্মিল আলী ও তার সহযোগি শাহাব উদ্দিন, শামীম মিয়া, জয়নাল মিয়া, নিজাম মিয়া, আশরাফ মিয়া ও তজম্মুল আলী সহ আরও কয়েকজন প্রতারক ও ভূমিখেকো বাহিনী।
ভূমি মালিক আলা উদ্দিন জানান, যে বা যাহারা মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করছে তা সঠিক নয়। আমরা অনুরোধ করবে সংবাদ প্রকাশের পূর্বে প্রয়োজনী কাগজপত্র পর্যালোচনা করার জন্য। কারণ আমি খরিদা সূত্রে এই ভূমির মালিক। তাদের পারিবারিক সমস্যা থাকলে দোলন মিয়ার পিতা মৃত হাছিদ উল্লা উরফে আব্দুল মছব্বির
চক আতাউল্লা গ্রাম সাথে থাকতে পারে। আমার সাথে কোন বিরোধ নেই। কারণ আমি কাগজপত্র যাচাই বাছাই করে এই ভূমি ক্রয় করেছি। যে বা যাহারা এই ভূমি সংক্রান্ত বিরোধকে ঘিরে গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন তারা কখন এই অসৎ কাজে সফল হবেন না।
ভূমি মালিক ব্যবসায়ী আলা উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট্র কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান এসকল অপপ্রচারকারীদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে। শীঘ্রই প্রবাসী প্রতারক মজম্মিল আলীসহ সকল অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির