editor

প্রকাশিত: 11:13 AM, August 6, 2022

বিয়ানীবাজার কাজিরবাজারে রেষ্টুরেন্ট থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ।। গ্রেফতার ৭

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া এলাকার কাজিরবাজারে ‘ফয়জুর রহমান রেষ্টুরেন্ট’ থেকে অবৈধ মাদকদ্রব্য ৪শত পিছ ইয়াবা ট্যাবলেট, ৫শত বোতল আমদানী নিষিদ্ধ ফেনসিডিল ও নগদ ১লক্ষ টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ৫ আগস্ট শুক্রবার রাত ১১.৩০ ঘটিকায় বিয়ানীবাজার থানার এসআই জাফর আহমদের নেতৃত্বে একদল পুলিশ সফল এই অভিযান চালায়। এই সময় ঐ রেষ্টুরেন্ট থেকে ৭ জনকে মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টায় বিয়ানীবাজার থানায় গোপন সংবাদ আসে কাজিরবাজারের ফয়জুর রহমান রেষ্টুরেন্টে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য মজুদ রয়েছে। থানার এসআই জাফর আহমদ নিজস্ব সোর্স দিয়ে খবরের সত্যতা অনেকটা নিশ্চিত হয়ে থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে থানা থেকে ৯ জন ফোর্স সঙ্গে নিয়ে রাত ১১.৩০ ঘটিকায় ফয়জুর রহমান রেষ্টুরেন্টে অভিযান চালান এসআই জাফর আহমদ। অভিযানে ফয়জুর রহমান রেষ্টুরেন্টে তল­াশীকালে একটি টিনের কোঠার ভিতর ৪শত পিস ইয়াবা ট্যাবলেট, ৫টি পাটের বস্তার ভিতর ৫শত বোতল আমদানী নিষিদ্ধ ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এই সময় ঐ রেষ্টুরেন্ট থেকে রেষ্টুরেন্টের মালিক ফয়জুর রহমান সহ ৭জনকে মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য, নগদ টাকা ও গ্রেফতারকৃত আসামীদের থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় বিয়ানীবাজার থানার এসআই জাফর আহমদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০৪, তারিখ ০৬/০৮/২০২২ইং।
মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের মুহিবুর রহমানের পুত্র ফয়জুর রহমান (৪০), ঘুঙ্গাদিয়া গ্রামের আজিজুল ইসলামের পুত্র মুজিবুর রহমান (৪৪), মালিগ্রামের ইজ্জাদ আলীর পুত্র নিমার আহমদ (৩৮), বড়দেশের নিজাম উদ্দিনের পুত্র আব্দুল লতিফ (২৯), মালিগ্রামের রকিব উদ্দিনের পুত্র বদরুল আহমদ (২৮), ঘুঙ্গাদিয়া গ্রামের আহমদ হোসেনের পুত্র নাজিম উদ্দিন (২৩) ও মালিগ্রামের সাইদুর রহমানের পুত্র নাজু মিয়া (৪৮)।
এ ঘটনায় কাজিরবাজারের ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুদ এর সাথে আলাপকালে তিনি বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এই চক্র দীর্ঘদিন থেকে অবৈধ মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত। এই চক্রের লোকজন ভারতীয় সীমান্ত দিয়ে নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য চোরাচালানের মাধ্যমে নিয়ে আসে। তাদের কারণে নিষিদ্ধ এসব মাদকদ্রব্য সহজলভ্য হয়ে উঠায় এলাকার স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থী ও যুব সমাজ মাদকাসক্ত হয়ে ধবংশ হয়ে পড়ছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লেল রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অবৈধ মাদকদ্রব্য ৪শত পিস ইয়াবা, ৫শত বোতল আমদানী নিষিদ্ধ ফেনসিডিল ও নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করেছে। এসময় ৭জন গ্রেফতার করেছে পুলিশ। আসামীদের বিরুদ্ধে পুলিশবাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্সে রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির