editor

প্রকাশিত: 5:25 PM, November 4, 2021

উসকে দেয়া হচ্ছে চালকদের, সিসিক ঘেরাওয়ের প্রস্তুতি

উসকে দেয়া হচ্ছে চালকদের, সিসিক ঘেরাওয়ের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
ব্যাটারিচালিত বাহন বন্ধে মাঠে নামছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে আগামী ৮ নভেম্বর থেকে নগরীর সড়কে ব্যাটারিচালিত বাহন বন্ধে অভিযান শুরু করবে সিসিক। এদিকে উচ্চ আদালতের নির্দেশনা যখন সিসিক বাস্তবায়ন করতে যাচ্ছেন তখন একটি চক্র ইতোমধ্যে চালক ও মালিকদেরকে উসকে দিচ্ছে।

সিসিকের নির্দেশনা জারি করার পর এলাকা ভিত্তিক চালক ও মালিকদের নিয়ে বৈঠক করে যাচ্ছে চক্রটি। ইতোমধ্যে চক্রটি সিলেট নগরীর তেররতন, টিলাগড়, বালুচর, মাছিমপুর, পশ্চিম তেররতন, আম্বরখানা, শাহী ঈদগাহ, মদিনা মার্কেটসহ বেশ কয়েকটি এলাকায় বৈঠক করেছে বলে সূত্র নিশ্চিত করেছে। বৈঠকে সিদ্ধান্ত হয় রিকশা চলাচলের দাবি জানিয়ে ৭ নভেম্বর সিসিক ঘেরাও করার পাশাপাশি পরদিন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়া।

পুলিশের একটি সূত্র জানায়, ব্যাটারিচালিত বাহন বন্ধে উচ্চ আদালতের নির্দেশ রয়েছে। সিসিক আগামী ৮ নভেম্বর থেকে অভিযান চালাবে। সিসিকের অভিযানকে একটি চক্র ইস্যু করে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে। এমনকি চক্রটি এলাকা ভিত্তিক বৈঠক করে যাচ্ছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাদের এমন কার্যক্রম পুলিশের নজরদারিতে রয়েছে।

কয়েকজন রিকশা চালক জানান, সিসিক থেকে নির্দেশনা দেয়ার পর আমরা সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে বৈঠক করেছি। তারা আমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য পরামর্শ দিয়েছেন। আমরা এলাকা ভিত্তিক এখন কাজ করে যাচ্ছি। মালিক ও চালক মিলে একি সাথে আন্দোলন শুরু করবো। যদি আমাদের সাথে কোন অন্যায় করা হয় তাহলে আমরাও এর যথাযথ জবাব দিতে প্রস্তুত রয়েছি।

তারা জানান, আন্দোলনের নামে প্রতিটি এলাকার ব্যাটারিচালিত বাহনের চালক ও মালিকদের কাছে থেকে জন প্রতি ৫০-১০০ টাকা করে নেয়া হচ্ছে। আন্দোলনের সময় শ্রমিকদের খাবার ও মামলা হলেও এই টাকা থেকে পরিচালনা করা।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান জানান, উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়ন করার জন্য সব ধরণের প্রস্তুতি নিচ্ছে সিসিক। আমরা আমাদের কাজ করে যাবো। আইন বহির্ভূত কেউ কোন অপতৎপরতা চালালে আমরা আইনের আশ্রয় নেবো।

তিনি আরও জানান, হাইকোর্টের নির্দেশে সিলেট মহানগরী এলাকায় কোনো প্রকার ব্যাটারিচালিত যানবাহন আর চলতে দেওয়া হবে না। আগামী ৮ নভেম্বর থেকে আদালতের নির্দেশে কঠোরভাবে অভিযান শুরু করবে সিসিক। যদি কেউ সিসিকের এই নির্দেশনা না মানেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র জানায়, ২০১৬ সালের ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এসএম মজিবুর রহমানের যৌথ বেঞ্চ সিলেট নগরীতে ব্যাটারিচালিত বাহন বন্ধের নির্দেশ দেন। তবে সিলেট ট্রাফিক পুলিশ ও সিসিক নিয়মিত অভিযান চালালেও এসব অবৈধ বাহন বন্ধ করা সম্ভব হয়নি। বরং দিন দিন এসব যানের সংখ্যা বেড়েই চলছে। এ অবস্থায় সিলেট মহানগরী এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষে ব্যাটারিচালিত অটোরিকশা, টমটম চলাচলের বন্ধে ব্যাপারে আগামী ৮ নভেম্বর থেকে উচ্চ আদালতের নির্দেশে অভিযানে নামবে সিসিক। সিসিকের এমন নির্দেশনা কেউ না মানলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির