editor
প্রকাশিত: 10:52 PM, April 4, 2022

সবুজ ছড়া যুব সংঘের উদ্যোগে ৩য় ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
সবুজ ছড়া যুব সংঘ খাদিমপাড়া ১নং রোড কর্তৃক আয়োজিত ৩য় ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১লা এপ্রিল) রাত ১০টায় স্থানীয় মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিসিকের সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের মেম্বার আনোয়ার হোসেন আলু, হাজী মো. মকবুল হোসনে, আব্দুছ ছালাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক মো. আব্দুল্লাহ আল নোমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির জিহাদ, পারভেজ, ইমরাজ শরীফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আরমান আহমদ শিপলু বলেন, ‘নৈতিক মূল্যবোধ অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। কারণ খেলাধুলার মাধ্যমে পরষ্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন গড়ে উঠে। এতে করে যুব সমাজের মধ্যে নতুন নতুন কাজের উদ্যেম সৃষ্টি হয়। যে যতবেশী শারীরিক পরিশ্রম করে, সে ততবেশী নিজেকে সতেজ অনুভব করে। খেলাধুলায় ব্যস্ত থাকলে যুব সমাজ বিপথে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে না। ’ বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,