editor
প্রকাশিত: 10:30 PM, April 23, 2022
ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরী (এনজিএফএফ) ও শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (এসএফসিএল) এর প্রয়াত কর্মজীবীদের রুহের মাগফিরাত ও কর্মরত সকল কর্মচারী ও কর্মকর্তাবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার এসএফসিএল অফিসার্স ক্লাবে সিলেট বিভাগ কল্যাণ সমিতির আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কোম্পানির বিভাগীয় প্রধান (কারিগরী) মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও কর্মকর্তা নাঈমুল করিম খসরুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক।
বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক এনজিএফএফ ও এসএফসিএল-এ প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন সময়ে কাজ করেছেন এমন সকল প্রয়াতদের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন।
এসময় কারখানার জিএম (প্রশাসন) এটিএম বাকি, সিবিএ সভাপতি রাজু আহমদ মুন্না, সাধারণ সম্পাদক মোল্লা মেহেদী হাসান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদারুল শিহাব, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ সিলেট বিভাগ কল্যাণ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি

8 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
4 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
7 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
3 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
3 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
7 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
1 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার