editor

প্রকাশিত: 7:42 PM, January 29, 2022

জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা-২০২১ (২৯ জানুয়ারি) শনিবার বিকেলে ইসলামপুর, মেজরটিলাস্থ সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার শুরুতে বিগত ২০২০ সালের দ্বি-বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও ২০২১ সালের সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান। বিগত সনের অডিট রিপোর্ট, ও জুলাই ২০২১ থেকে জুন ২০২২ এর প্রস্তাবিত বাজেট পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ মাহবুব সোবহানী চৌধুরী। আলোচনায় অংশ নেন সমিতির সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী, সমিতির জীবন সদস্য ডা. মো. আবুল হাশেম চৌধুরী, ড. ইকবাল আহমদ সিদ্দিকী, আলহাজ্ব মো. মোস্তফা কামাল, অধ্যক্ষ রোটারিয়ান সাব্বির আহমদ, ফয়েজ হাসান ফেরদৌস, আলহাজ্ব আতাউর রহমান, প্রকৌশলী মো. আলমগীর হোসেন প্রমুখ।
সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক মো. আব্দুল গনি, মো. সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক এডভোকেট মোহাম্মদ বদরুল হোসেন, সদস্য অধ্যাপক ডা. এম এ সালাম, তেহসিন চৌধুরী, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সৈয়দ আবু সাদেক, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আলীমুছ ছাদাত চৌধুরী, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ।
বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, চক্ষু হাসপাতালে জানুয়ারি ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত সর্বমোট আউটডোরে রোগী দেখা হয় ৩২,২১৪ জন। এর মধ্যে ফ্রি ছানি অপারেশন ও অন্যান্য অপারেশন করা হয় সর্বমোট ৯৪ জন রোগীকে। করোনাকালীন সময়ে হাসপাতালের চিকিৎসা সেবা অব্যাহত রাখার প্রেক্ষিতে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটি ঢাকা কর্তৃক সমিতির পক্ষে সাধারণ সম্পাদককে জ্ঞানতাপষ ড. মুহাম্মদ শহিদুল্লাহ স্বর্নপদক প্রদান করা হয়। সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান এ পদক প্রাপ্তিতে সমিতির সভাপতি, সকল সদস্যবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে উৎসর্গ করে হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগীতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ব্যারিষ্টার মো. আরশ আলী জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সমিতির সকল কার্যক্রমে সহযোগীতার আহবান জানান।
সাধারণ সভায় সমিতির প্রয়াত সদস্যবৃন্দের রুহের মাগফেরাত ও অসুস্থ সদস্যবৃন্দের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন সমিতির সদস্য তেহসীন চৌধুরী। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. আতিকুর রহমান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।