editor

প্রকাশিত: 5:09 PM, May 24, 2021

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ও আহত ১৪

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ও আহত  ১৪

অনলাইন ডেস্ক
রাজশাহীতে দূরপাল্লার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ মে) দুপুরে মহানগরীর চৌদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জনের মধ্যে একজন রবিউল আউয়াল (৩২)। তিনি পেশায় একজন মোটর শ্রমিক ছিলেন। নিহত অপরজন হলেন রাজশাহীর চারঘাট উপজেলার থানা পাড়া এলাকার বাবর আলীর ছেলে নবাব আলী (৪৮)। নিহত রবিউল ঘটনাস্থলেই মারা যান আর নবাব আলী রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতের উদ্ধার করে রামেক হাসপাতালের ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার ইউনুস আলী (৬৫), রাজশাহীর তানোর উপজেলার কলমা গ্রামের আবু রায়হান (২৩), ঢাকা আশুলিয়ার আক্তার হোসেন (৪০), বাঘা উপজেলার চক নারায়ণপুর গ্রামের সুজন (৪৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তরাকু গ্রামের মনিরুল ইসলাম (৫০), রাজশাহীর চারঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের আমান উল্লাহ (৬০), পাবনার (বাস চালক) মাসুদ রানা (৬০), রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের শাফি আলম (২৮), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষা গ্রামের কোহিনুর বেগম (৩৮), রাজশাহীর দুর্গাপুর উপজেলার শালঘরিয়া গ্রামের মাহাবুল আলম (৩০), রাজশাহী মহানগরের শালবাগান এলাকার আফজাল হোসেন (৫০) ও গোদাগাড়ীর ললিতনগর গ্রামের বেনজামিন (২৪)।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে একজনকে নিহত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ১৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে নবাব আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি জানান, দুপুরে রাজশাহীগামী হানিফ এন্টারপ্রাইজ ও বিপরীত দিক থেকে আফিয়া নামে দুইটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে রাজশাহী আসছিল। আর আফিয়া নামের বাসটি রাজশাহী থেকে যাচ্ছিলো।

দুইটি বাসই বেপরোয়া গতিতে চলছিল। কাটাখালির চৌদ্দপাই এলাকায় গম গবেষণা ইনস্টিটিউটের কাছাকাছি পৌঁছালে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে বলেও জানান সহকারী উপ-সহকারী পরিচালক জাকির।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,