editor
প্রকাশিত: 10:17 PM, October 31, 2021

পবিত্র মীলাদুন্নবী (সা.) উপলক্ষে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা’র র্যালি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। সর্বক্ষেত্রে শান্তির বিধান নিশ্চিত করে সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতির এক পরিম-ল বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত করাই ইসলামের মূল লক্ষ্য, আবহমানকাল থেকে বাংলা ভূখ-ে নানা জাতি-গোষ্ঠী ও ধর্মমতের অনুসারীরা পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে মিলেমিশে একত্রে বসবাসের মাধ্যমে সাম্প্রদায়িক বা আন্তঃধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য সংহত রেখেছে। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটাই ইসলামের শিক্ষা। বর্তমান সমস্যাসংকুল বিশ্বে রাসূলুল্লাহর (সা.) অনুপম আদর্শ ও সার্বজনীন শিক্ষা অনুসরণই বহু প্রত্যাশিত শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারে। পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) আমাদের সবার মনে সহনশীলতা, সংযম, হৃদ্যতা, সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধা সৃষ্টিতে সহায়ক হোক।
৩১ অক্টোবর, রবিবার, কমলগঞ্জস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জ উপজেলা আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মুবারক র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি শফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় র্যালিপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদ’র চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এম এ জলিল, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, সহ- স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি এম কাওছার আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সহ-সভাপতি আব্দুল মুহাইমিন ফাহাদ, সহ-সাধারণ সম্পাদক কামাল আহমদ, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি কাজী আলম চৌধুরী, সহ-সভাপতি এম মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনজুর আহমদ, পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সফাত আলী সিনিয়র ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ আলাউদ্দিন, উপজেলা তালামীযের সাবেক সভাপতি হাফিজুর রহমান, এম শিহাব উদ্দিন, শাহ মুহাম্মদ আব্দুল জলিল, সফাত আলী সিনিয়র ফাযিল মাদরাসা তালামীযের সভাপতি রাসেল আহমদ, কমলগঞ্জ গণ মহা সরকারি বিদ্যালয় কলেজ তালামীযের সভাপতি হৃদয় অনিক তালুকদার, পৌর তালামীযের সাধারণ সম্পাদক তৌহিদ আহমদ প্রমুখ।
‘মুবারক র্যালি’তে অংশগ্রহণের জন্য কমলগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে জমায়েত হন। সকাল ১০টা থেকে যুহর নামাযের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনা করেন। বাদ যুহর র্যালিতে প্রিয়নবী (সা.) এর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙ-বেরঙের ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে আশিকে রাসূল ছাত্র-জনতা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,