editor
প্রকাশিত: 8:08 PM, February 4, 2022

সিলেটে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতী মিশন
মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে সিলেট জেলা, মহানগর ও সুনামগঞ্জ জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতী মিশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই দাওয়াতী মিশনের আয়োজন করা হয়।
এসময় মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। মিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ, জাকের পার্টি কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সিলেট বিভাগ জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি মোঃ আল আমিন, জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ন প্রকাশনা সম্পাদক ও জাকের পার্টি ছাত্র ফ্রন্ট সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মহসিন, সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উক্ত দাওয়াতি মিশন সভার সভাপতিত্ব করেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট সিলেট জেলার সভাপতি মোঃ মাহমুদুল হাসান হিমেল ও মিশন সভার সঞ্চালনা করেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট সিলেট মহানগরের সভাপতি মোঃ আবু বকর জালালী।
উক্ত আলোচনা সভায় বিশ্ব ওলীর আবির্ভাব মঞ্জিল শেরপুর পাকুরিয়া দরবার শরীফ মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উদযাপন উপলক্ষে সকলকে দাওয়াত দেওয়া হয়।
এ সময় মিশন প্রধান রবিউল ইসলাম রবি সকলকে দেশ ও জাতির উন্নয়নে সকল দলকে ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর প্রতিষ্ঠিত জাকের পার্টির পতাকা নিচে সবাইকে সমবেত হওয়ার আহ্বান করেন।
সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সভাপতি জহিরুল ইসলাম, সিলেট জেলা সাধারন সম্পাদক সালাউদ্দীন নিল, সিলেট মহানগর সেচ্চাসেবক ফ্রন্ট সভাপতি নুরুল ইসলাম, সিলেট মহানগর সভাপতি যুব সেচ্চাসেবক ফ্রন্ট জহিরুল ইসলাম, সিলেট মহানগর সভাপতি জয়নাল আবেদিন। এছাড়াও সিলেট জেলা, মহানগর ও সুনামগঞ্জ জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সকল উপজেলা ও ইউনিয়ন ও ওয়ার্ড এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিশ্ব ওলীর আবির্ভাব মঞ্জিল শেরপুর পাকুরিয়া দরবার শরীফ মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উদযাপন উপলক্ষে সকলকে দাওয়াত দেওয়া হয়। এ সময় মিশন প্রধান রবিউল ইসলাম রবি সকল দলকে ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর প্রতিষ্ঠিত জাকের পার্টির পতাকা নিচে সবাইকে সমবেত হওয়ার আহ্বান করেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা