editor

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

সাকিবকে ব্যঙ্গ করে ক্রিকইনফোর প্রতিবেদন

সাকিবকে ব্যঙ্গ করে ক্রিকইনফোর প্রতিবেদন

1

অনলাইন ডেস্ক
টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাপিয়ে বাজে আচরণের চ্যাম্পিয়নশিপ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

যেখানে বিগত দিনগুলোতে মাঠে খেলোয়াড়ের বাজে আচরণের সব ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে।

6

আর সেই আলোচনায় ক্রিকেটে ব্যাড বিহেভিয়ার কিং তথা ‘বাজে আচরণের রাজা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

বলা হয়েছে— বিশ্ব বাজে আচরণের কোনো চ্যাম্পিয়নশিপ হয়, তা হলে নিশ্চয়ই সেটি উঠবে সাকিবের হাতে।

অবশ্য একই প্রতিবেদনে শ্রীলংকার তিন ক্রিকেটার কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা ও নিরোশান গুনাথিলাকাকে ‘বাজে আচরণের ভাইরা’ উল্লেখ করা হয়েছে।

বলা হয়েছে— সিগারেটের নেশায় রোববার রাতে জৈব সুরক্ষা বলয় ভেঙে হোটেল থেকে বিনাঅনুমতিতে ইংল্যান্ডের ডারহামের রাস্তায় ঘুরে বেড়ান এই তিন লংকান তারকা। জাতীয় দলের খেলার মাঝে জৈব সুরক্ষা বলয় ভঙ্গের মতো গর্হিত কাজ করে বাজেদের তালিকায় নাম উঠিয়েছেন তারা।

6

তবে সাকিবের আচরণের কাছে লংকান তারকাদের কাণ্ড কিছুই না বলে মন্তব্য করেছে ক্রিক ইনফো।

এ বিষয়ে ক্রিকইনফো লিখেছে— ‘শ্রীলংকার ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় ভঙ্গের কাজটি বাজে আচরণের পাল্লায় খুব ছোট দেখাবে সাকিবের কাণ্ডের কাছে। তিনি জানতেন সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং মিডিয়াও সেখানে নজর রেখেছে। এর পরও ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথমে আউটের আবেদনে সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় স্টাম্পে লাথি মেরেছেন সাকিব। পরে বৃষ্টিতে খেলা বন্ধ করার ঘোষণা দিলে স্টাম্প তুলে মাটিতে আছাড় মেরেছেন।’

এরপ র ক্রিকইনফো সাকিবের বিতর্কিত কর্মকাণ্ডগুলো তুলে ধরেছে।

তারা লিখেছে— ‘ ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার দায়ে পাওয়া নিষেধাজ্ঞার এখনও দুই বছর হয়নি সাকিবের। এর সঙ্গে রয়েছে তার আগের নানান কীর্তি। যেমন খেলা ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি (নিদাহাস ট্রফি), আম্পায়ারের ওপর রাগ দেখানো (বিপিএল), একজন দর্শককে শারীরিক প্রহারসহ আরও অনেক কিছু। যেগুলো সত্যিই দেখার বিষয়।’

4

সবশেষে ক্রিকইনফো সাকিবের মূল্যায়ন করেছে এইভাবে— ‘যদি সত্যিই বিশ্ব বাজে আচরণের কোনো চ্যাম্পিয়নশিপ হয়, তা হলে নিশ্চয়ই সেটি উঠবে সাকিবের হাতে।’

3

এর পর সাকিবকে নিয়ে ব্যঙ্গাত্মক উক্তি করেছে ক্রিকইনফো— ‘তবে তার (সাকিব) হাতে ট্রফিটি তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ভোঁ দৌড় দিতে হবে। কারণ অবশ্যই তিনি এটিকেও ছুড়ে মারবেন আপনার দিকে।’

প্রসঙ্গত ঢাকা প্রিমিয়ার লিগে গত ১১ জুনের ম্যাচটিতে আম্পায়ারের সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় প্রথমে স্টাম্পে লাথি মারেন সাকিব। আম্পায়ারের দিকে তেড়ে যান। পরে বৃষ্টির কারণে খেলা বন্ধের ঘোষণা দেওয়া হলে তিনটি স্টাম্প তুলে মাটিতে সজোরে আছাড় মারেন তিনি। এর পর ডাগআউটে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বাজে আচরণের চেষ্টা করেন সাকিব।

সেই ঘটনা দেশসহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়। এ নিয়ে এখন সরব ক্রিকেটবিশ্ব।

ডিএসএস/০১/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ইসলাপুর প্রিমিয়ার লীগের ৭ম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ইসলাপুর প্রিমিয়ার লীগের ৭ম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

4 সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় উৎসবমুখর পরিবেশে নিঝুম সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ‘ইসলামপুর

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

2 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

6 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

3 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

5 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

4 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

7 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

4 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।

1
8