editor
প্রকাশিত: 5:01 PM, July 1, 2021
অনলাইন ডেস্ক
কোভ্যাক্স সুবিধার আওতায় আগামী দুদিনে দেশে করোনাভাইরাস প্রতিরোধী মডার্নার ২৫ লাখ ডোজ আসছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে প্রথম ডোজের ১২ লাখ টিকা কাল আসছে।
বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীকাল ২ জুলাই রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্না থেকে মোট ২৫ লাখ টিকার প্রথম ডোজ প্রায় ১২ লাখ ডোজ আসবে। পরদিন ৩ জুলাই আসবে বাকি ১৩ লাখ।
আগামীকাল এ টিকা বুঝে নিতে রাত ১১টা ২০ মিনিটে তিনি বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও জানান।
প্রসঙ্গত, গত ২৯ জুন দেশে জরুরি ব্যবহারের জন্য মডার্নার টিকাকে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। সেদিন এই টিকা ব্যবহারের জন্য ইমারজেন্সি ইউজ অথোরাইজেশন দেওয়া হয় বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
এর আগে গত ২৫ জুন কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা বাংলাদেশ পাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
মডার্নার টিকাটি গত ২২ জানুয়ারি জরুরি ব্যবহার্য টিকার তালিকায় যুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গত ১৮ ডিসেম্বর ইউএস-এফডিএ এবং ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি জরুরি ব্যবহারের জন্য এই টিকার অনুমোদন দেয়। মডার্নার এই টিকা ১৮ বছর এবং তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের জন্য প্রযোজ্য।
এই টিকার প্রথম ডোজ গ্রহণের ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া যাবে। এই টিকার সংরক্ষণ তাপমাত্রা ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। ভ্যাকসিনটি ব্যবহারের আগে ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ দিন এবং ৮-২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যাবে।
ডিএসএস/০১/জুলাই/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,