editor
প্রকাশিত: 6:46 PM, July 7, 2021
অনলাইন ডেস্ক
স্বপ্নের ফাইনালে হোক ‘সুপার ক্ল্যাসিকো’ কোটি ফুটবলপ্রেমীর মতো নেইমারও সেটাই চেয়েছিলেন। ব্রাজিলিয়ান সুপারস্টারকে হতাশ করেনি আর্জেন্টিনা। কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা। ১৪ বছর আগে ২০০৭ সালে শেষবার কোপার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ সময় আগামী রোববার সকাল ৬টায় শিরোপার মঞ্চে মুখোমুখি হবেন লিওনেল মেসি-নেইমার।
আর্জেন্টিনা লড়বে ২৮ বছরের শিরোপাখরা ঘোচানোর জন্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলের লক্ষ্য শিরোপা ধরে রাখা। জাতীয় দলের হয়ে মেসির এটা পঞ্চম ফাইনাল (বিশ্বকাপে এক ও কোপায় চতুর্থ)। প্রতিবারই মাথা নিচু করে কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছেন মেসি।
নেইমার জাতীয় দলের হয়ে জিতেছেন কেবল ফিফা কনফেডারেশন্স কাপ। তিনিও মরিয়া কোপা জয়ের স্বাদ পেতে।
মেসি-নেইমার বার্সেলোনায় কাঁধ মিলিয়ে লড়েছেন একসময়। নেইমার পিএসজিতে যোগ দেয়ার পর ক্লাব ফুটবলে দুই বন্ধু মুখোমুখি হননি একবারও। জাতীয় দলে দেখা হলেও সেগুলো ছিল বিশ্বকাপ বাছাইপর্ব ও প্রীতি ম্যাচে। ফাইনালের মঞ্চে মেসি-নেইমারের দ্বৈরথও আলাদা নজর কাড়বে।
ফাইনালের ভেন্যু মারাকানায় ২০১৪ সালে বিশ্বকাপ হারানোর বেদনায় কেঁদেছিলেন মেসি। জার্মানির কাছে এই মারাকানায় হেরেছিল আর্জেন্টিনা। প্রায় এক লাখ ধারণক্ষমতার স্টেডিয়ামে ফাইনালের দিন গ্যালারিতে থাকবেন মাত্র ৫ হাজার দর্শক। লিওনেল মেসির জন্য ব্রাজিলের বিপক্ষে কোপার ফাইনাল তাই সাত বছর আগের দুঃখ ভোলার মিশনও।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,