editor
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বানের পানিতে খেলতে গিয়ে ডোবায় পড়ে মারা যায় ফারিয়া বেগম (৫)।
সে উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের হাজারীগাঁও গ্রামের আফিজ আলীর মেয়ে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকালে বাড়ির সকলের অজান্তে বানের পানিতে খেলতে যায় শিশু ফারিয়া। কিছুক্ষণ পর তাকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির লোকজন তাকে এদিক-সেদিক খুঁজতে থাকেন। এক পর্যায়ে নিজ বাড়ির পিছনে পার্শ্ববর্তী ডোবা থেকে তার ভাই শাহার ইসলাম তার মৃতদেহ উদ্ধার করেন।
দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান জানান, নিজ বাড়ির পিছনের ডোবায় পড়ে মারা যায় শিশু ফারিয়া। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
7 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
5 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
2 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
5 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
1 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
5 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
2 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট