editor
প্রকাশিত: 5:03 PM, July 8, 2021
অনলাইন ডেস্ক
দেশে আরও ৮ হাজার ৫৩৪ জন নার্স নিয়োগ দেওয়া হবে। করোনা পরিস্থিতি মোকাবিলা ও সরকারি হাসপাতালে সেবার মান বাড়াতে এই নিয়োগ দেওয়া হবে। একইসঙ্গে করোনাকালে জরুরি পরিস্থিতি বিবেচনায় আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ না করে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে প্রাথমিক বাছাই করা প্রার্থীদের থেকে নিয়োগের নির্দেশ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার পিএসসি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার নতুন করে নার্স নিয়োগের কথা ভাবছে। এরই অংশ হিসেবে সরকার পিএসসিকে আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে ৮ হাজার ৫৩৪ জন নার্স নিয়োগের চাহিদাপত্র পাঠিয়েছে। গেল বুধবার সেই চাহিদাপত্র পিএসসিতে এসেছে।
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, করোনাকালে নার্স ও চিকিৎসক নিয়োগে সরকারের বিশেষ তাগিদ রয়েছে। এ জন্য আমরা এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। সরকার যতজন নার্স নিয়োগ করতে চাইবে, পিএসসির কাছে যদি সে পরিমাণ যোগ্য প্রার্থী থাকে, তাহলে নিয়োগ দিতে কোনো সমস্যা নেই।
এর আগে গত বছরের এক মার্চ এক বিজ্ঞপ্তিতে সিনিয়র স্টাফ নার্স পদের সংখ্যা দুই হাজার ৫০০ জন নার্স নিয়োগের কথা জানানো হয়। পরে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হলে সেই বিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার নার্স নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই পরিপ্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি সিনিয়র স্টাফ নার্স পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন বিকাল ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২৮ ফেব্রুয়ারি এমসিকিউয়ের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৮ জন। এরপর গত ১০ এপ্রিল তাদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে পিএসসি। তবে করোনোর প্রকোপ বেড়ে যাওয়ায় এ লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সেই পরীক্ষার পুনর্নির্ধারিত সূচি প্রকাশ করে পিএসসি। কিন্তু করোনার কারণে আবার সেই পরীক্ষাও স্থগিত করে পিএসসি।
শারদীয় পূজার রেশকে সাথে নিয়ে মুক্তাক্ষর ছাতক শাখা আয়োজন করে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় ছাতক মন্ডলীভোগ
সিলেট মহানগর বিএনপির অন্তর্গত ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ৩৫নং ওয়ার্ডের জাহানপুর
সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ও ৩৫% অর্থ ভাগ-বাটোয়ারা প্রথা বিলোপ, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি একটি মহল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাকুর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় সম্পূর্ণ