editor

প্রকাশিত: 8:12 PM, July 11, 2021

সুনামগঞ্জ সীমান্তে সিলেটের বিজিবির অভিযান: ২৪ বস্তা ভারতীয় সপুারি আটক

সুনামগঞ্জ সীমান্তে সিলেটের বিজিবির অভিযান: ২৪ বস্তা ভারতীয় সপুারি আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সীমান্তে সিলেটের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২৪ বস্তা ভারতীয় কাঁচা সুপারি আটক করেছে। আটককৃত অবৈধ সুপারির সিজার মূল্য ১লক্ষাধিক টাকা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে- আসন্ন ঈদকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, মধ্যনগর ও সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবাধে কয়লা, পাথর, গরু, বাঁশ, কাঠ, সুপারি, কাপড়, মদ, গাঁজা, হেরুইন, ইয়াবা ও অস্ত্র পাচাঁর করছে চোরাচালানীরা। আর এই চোরাচালানকে কেন্দ্র করে চলছে জমজমাট চাঁদাবাজি বাণিজ্য। র‌্যাব ও পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে মাদক, অস্ত্র ও কাপড়সহ বিভিন্ন অবৈধ মালামাল ও চোরাচালানীদেরকে গ্রেফতার করছে। কিন্তু সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা এব্যাপারে জোড়া কোন ভমিকা না নেওয়ার কারণে দিনদিন চোরাচালান ও চাঁদাবাজি আশংকাজনক হারে বেড়েই যাচ্ছে।

এমতাবস্থায় আজ রবিবার (১১ জুলাই) সকালে জেলার চোরাচালানের স্বর্গরাজ্য দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্তের ১২৩৫ নং মেইন পিলার সংলগ্ন কলাউড়া নামকস্থানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচাঁরকৃত ২৪ বস্তা অবৈধ সুপারি আটক করে সিলেট ৪৮ ব্যটালিয়নের বিজিবি সদস্যরা। কিন্তু চোরাচালানীদেরকে গ্রেফতার করতে পারেনি। বিজিবির উপস্থিতি টের পেয়ে সুপারির বস্তা ফেলে চোরাচালানীরা পালিয়ে যায় বলে জানা গেছে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ৪৮ ব্যটালিয়নের বিজিবি অধিনায়ক আহমেদ ইউসুফ জামিল সাংবাদিকদের বলেন- আটককৃত অবৈধ সুপারি সুনামগঞ্জ জেলার ছাতক শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

ডিএসএস/১১/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।