editor

প্রকাশিত: 6:45 PM, August 1, 2021

সিলেটসহ সারা দেশে টিকটককারীদের তালিকা করছে পুলিশ, শীঘ্রই অ্যাকশন

সিলেটসহ সারা দেশে টিকটককারীদের তালিকা করছে পুলিশ, শীঘ্রই অ্যাকশন

নিজস্ব প্রতিবেদক
সিলেটসহ সারা দেশে ‘টিকটক’ ব্যবহারকারীদের বিরুদ্ধে সম্প্রতি নানা ধরনের অপরাধের অভিযোগ উঠেছে। টিকটক ব্যবহার করে অপরাধ ঘানোর দায়ে সারা দেশে মোট মামলা হয়েছে ১৩টি।

এর মধ্যে সিলেট মহানগর পুলিশের আওতাধীন শাহপরান থানায় ও সুনামগঞ্জে একটি করে মামলা হয়েছে। সিলেটসহ ১৩ মামলায় আসামি রয়েছেন ১০৫ জন।

জানা গেছে, সিলেটসহ সারা দেশে বাড়ছে ‘টিকটক’ করার নামে বাড়ছে ধর্ষণ, নারী পাচার ও কিশোর অপরাধ। আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে অশ্লীলতা ও সামাজিক সহিংসতা। টিকটকের ফাঁদে পড়ে বিপথগামী হচ্ছেন উঠতি বয়েসি মেয়েরা।

তবে সিলেটে যারা ‘টিকটক’ করার নামে নানা অপরাধ ঘটাচ্ছেন তাদের তালিকা তৈরি করছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) একটি বিশেষ মনিটরিং সেল তৈরি করে সেই সেলের অধীনে ডাটা তৈরি করছে। ডাটা তৈরির পরপরই সিলেটের ‘টিকটকারদের’ বিরুদ্ধে অ্যাকশনে নামবে পুলিশ।

সম্প্রতি সিলেটের জাফলংয়ে গিয়ে লাইকি ভিডিও করার কথা বলে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিলেটের শাহপরাণ থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত ১৯ মে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এছাড়াও প্রায়ই দেখা যায়, সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামন, লাক্কাতুরা চা বাগান, এয়ারপোর্ট রোডের অভিজাত হোটেলের রাস্তা, এয়ারপোর্ট রোড, বাইশটিলা, শাহপরাণ ব্রিজ, নগরীর কাজিরবাজার সেতুসহ নগরীর নামী-দামী হোটেল-রেস্টুরেন্টে এসব ‘টিকটক’ ভিডিও তৈরি করছেন তরুণ-তরুণীরা। এসময় মেয়েদের অশ্লীল পোষাক পরিহিত অবস্থায়ই দেখা যায় বেশি। তবে এবার তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের রোববার (১ আগস্ট) এ কথা বলেন, সিলেটে টিকটক ভিডিও তৈরি করে যারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে তাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। বিশেষ একটি মনিটরিং সেল গঠন করে এর আওতায় এ ডাটাবেজ তৈরি করা হচ্ছে এবং ডাটা তৈরির কাজ শেষ হলেই অ্যাকশনে নামবে পুলিশ।

তিনি বলেন, বিশেষ এই উদ্যোগ এবং অভিযান ছাড়াও যেখানেই টিকটক তৈরির নামে তরুণ-তরুণীরা অশৃঙ্খল পরিবেশ তৈরি করবে সেখানেই বাঁধা দেবে পুলিশ। পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশে বেআইনি এমন কনটেন্ট প্রচার না করার ব্যাপারে সম্প্রতি টিকটকের সঙ্গে কথা বলেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা বাংলাদেশে টিকটক ব্যবহার করে অপরাধ সংঘটনকারীদের ব্যাপারে তথ্য চেয়েছে। সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক কামরুল আহসান গণমাধ্যমকে এ বৈঠকের কথা নিশ্চিত করেছেন।

সিআইডি সূত্র জানিয়েছে, সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে নারী ও শিশু পাচারের ঘটনার পর থেকে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করছে, এমন কর্তৃপক্ষগুলো টিকটকের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়। এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনও (বিটিআরসি) টিকটকের সঙ্গে কথা বলে। কিছু অপরাধের তদন্ত নিয়ে সিআইডি টিকটকের সঙ্গে জুম মিটিংয়ে বসে। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে, এ দেশের আইনে বৈধ নয় এমন কনটেন্ট আপলোড করার ক্ষেত্রে যত্নবান হওয়ার অনুরোধ জানানো হয়।

সিআইডি সূত্র জানায়, টিকটককে বেআইনি কাজের তথ্য সরবরাহে অনুরোধ করেছে তারা। উদাহরণ হিসেবে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের কথা বলেছে সিআইডি। এ আইনে কিছু বিষয়কে পর্নোগ্রাফির উপাদান বলে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অন্যান্য অপরাধের ক্ষেত্রেও বাংলাদেশের আইন অন্যান্য দেশের আইনের চেয়ে আলাদা হতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশের টিকটকাররা আইন ভঙ্গ করছেন কি না, সেদিকে নজর রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি ওই সূত্র আরও জানায়, টিকটক কর্তৃপক্ষের মনোভাব ইতিবাচক। তারা আরও জানিয়েছে, টিকটকের একটি কমিউনিটি গাইডলাইন রয়েছে। সেই নির্দেশিকা বাংলায় অনুবাদ করা হচ্ছে।

টিকটকের পক্ষে ওই বৈঠকে প্রতিষ্ঠানটির দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার পাবলিক পলিসি ডিরেক্টর মহিদ বানসাল নেতৃত্ব দেন। এর বাইরেও ওই বৈঠকে আরও দুজন উপস্থিত ছিলেন। তাঁদের একজন আঞ্চলিক ব্যবস্থাপক ও অপরজন আইনগত বিষয় দেখভাল করেন। এর আগে বাংলাদেশ কয়েকজন টিকটক ব্যবহারকারীর তথ্য চেয়েও পায়নি।

টিকটক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের নিয়ন্ত্রণাধীন। একসময় এর গ্রাহক তালিকার বড় অংশ ছিল ভারতে। সেন্সরটাওয়ারের হিসাবে ভারত টিকটকের ব্যবহার নিষিদ্ধ করার পরও এই মুহূর্তে সারা বিশ্বে ৩০০ কোটি আইডি থেকে এটি ব্যবহৃত হচ্ছে। ২০২১ সালের প্রথম ছয় মাসে ৩৮ কোটি ৩০ লাখ গ্রাহক প্রথমবারের মতো এই অ্যাপ ডাউনলোড করেছেন। ফেসবুক ও ফেসবুক–সংশ্লিষ্ট অ্যাপ, যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের পরই এখন টিকটকের অবস্থান।

সিলেটসহ সারা দেশে ১৩ মামলা, আসামি ১০৫ :
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, টিকটক ব্যবহার করে অপরাধের দায়ে মামলা হয়েছে ১৩টি। এর মধ্যে ঢাকার বাইরে রাজশাহীতে দুটি এবং সিলেট মহানগর পুলিশের আওতাধীন শাহপরান থানা, সুনামগঞ্জ ও বরগুনায় একটি করে মামলা হয়েছে। এসব মামলায় আটজন গ্রেপ্তার হয়েছেন। আসামি ১০৫ জন।

প্রথম মামলাটি হয়েছিল আলোচিত টিকটকার ইয়াসিন আরাফাত অপুর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মারধর ও বেআইনি সমাবেশের অভিযোগ উঠেছিল। বেশ কিছুদিন জেল খেটে বের হওয়ার পর তিনি এখন আবার টিকটকে সক্রিয় হয়েছেন। এরপর টিকটকারদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে চারটি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচটি এবং ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা হয়েছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০১/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,