editor
প্রকাশিত: 12:18 PM, August 22, 2021
অনলাইন ডেস্ক
লিওনেল মেসিকে ছাড়া বার্সেলোনার শুরুটা হয়েছিল দুর্দান্ত। স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছিল রোনাল্ড কোম্যানের দল। দ্বিতীয় ম্যাচটি ছিল কঠিন পরীক্ষার। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে সেই পরীক্ষায় ‘পাশ’ করতে পারেনি কাতালানরা। শনিবার রাতে বিলবাওয়ের মাঠে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।
বিলবাওয়ের ঘরের মাঠ সান মামেসে ৫৩৮ দিন পর দর্শক ফিরেছে। ঘরের মাঠে বার্সেলোনার কঠিন পরীক্ষা নিয়েছে স্বাগতিকরা। বিলবাওয়ের বিপক্ষে চলতি বছর পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় বার্সা। সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে হেরেছিল বার্সেলোনা।
এরপর কোপা দেল’রের ফাইনাল এবং দুই লীগ ম্যাচেই জয় রোনাল্ড কোম্যানের দলের। বিলবাওয়ের বিপক্ষে আগের তিন ম্যাচে জয়ে বড় অবদান মেসির। তিন ম্যাচে ৫ গোল মেসির।
প্রথমার্ধে গোলের সুযোগ বেশি তৈরি করে বিলবাও। ডিফেন্ডারদের দারুণ পারফরমেন্সে রক্ষা পায় বার্সেলোনা। ভাগ্যও সহায়ক ছিল বার্সার। বিলবাও মিডফিল্ডার ওহিয়ান সানসেটের শট ফেরে ক্রসবারে লেগে। ম্যাচের ৫০তম মিনিটে লিড নেয় বিলবাও। কর্ণার থেকে চমৎকার হেডে বল জালে জড়ান বিলবাও ডিফেন্ডার ইনাগো মার্তিনেজ। ৬১ ও ৬২ মিনিটে গোলরক্ষক নেতোর দারুণ নৈপুন্যে রক্ষা পায় বার্সেলোনা। এরপর বদলি হিসেবে সার্জিও রবার্তো ও ইউসুফ দেমির মাঠে নামলে আক্রমণে ধার বাড়ে কাতালানদের। ৭৩তম মিনিটে ডি ইয়ংয়ের লব বারে লাগলে সমতা ফেরানো হয়নি বার্সার। দুই মিনিট পরই মেম্ফিস ডিপাইয়ের দর্শনীয় গোলে সমতা। রবার্তোর কাছ থেকে বল পেয়ে ডিবক্সে ঢুকে পড়েন ডিপাই। বাম পায়ের বুলেট শটে ঠিকানা খুঁজে নেন ডাচ ফরোয়ার্ড। বার্সেলানার জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম গোল ডিপাইয়ের।
ম্যাচের শেষ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া। ম্যাচের ৩০তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন জেরার্ড পিকে। ২৯শে আগস্ট হেতাফের বিপক্ষে বার্সেলোনাকে মাঠে নামতে হবে গুরুত্বপূর্ণ দুই ডিফেন্ডারকে ছাড়াই।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,