editor

প্রকাশিত: 7:17 PM, May 11, 2022

বিয়ানীবাজারের চারাবইয়ে অবৈধ অস্ত্র গুলি ও মাদক উদ্ধার

বিয়ানীবাজারের চারাবইয়ে অবৈধ অস্ত্র গুলি ও মাদক উদ্ধার

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ইয়াবা

বিয়ানীবাজার উপজেলার চারাবই গ্রাম থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। ১০ মে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশ চারাবই গ্রামের তারেক আহমদ এর বাড়িতে অভিযান চালিয়ে এসকল দ্রব্য উদ্ধার করে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় অস্ত্র ও মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে বিয়ানীবাজার থানায় গোপন সংবাদ আসে শেওলা ইউনিয়নের চারাবই গ্রামের মইনুল হক মজনুর পুত্র তারেক আহমদ বেআইনী কাজের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের কাছে মজুদ রেখেছে। এছাড়া তারেক আহমদ নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথেও জড়িত। সংবাদ প্রাপ্তির পর আইনানুগ প্রক্রিয়া শেষে বিয়ানীবাজার থানার এসআই হিমেল সরকার সঙ্গীয় ৫ জন ফোর্স নিয়ে চারাবই গ্রামে অভিযানে যায়। রাত প্রায় ১১টার দিকে পুলিশ তারেক আহমদের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির ভিতর বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায় বাড়ির ভিতর গ্যারেজে রাখা গাড়ির বসার আসনের নীচ থেকে একটি ভারতীয় পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৩০ পিস ইয়াবা মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। তল্লাশি চলাকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারেক আহমদ পালিয়ে গেলে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় বিয়ানীবাজার থানার এসআই হিমেল সরকার বাদী হয়ে তারেক আহমদ এর নাম উলে­খ ও অজ্ঞাত আরো ৫ জনকে আসামী করে থানায় অস্ত্র ও মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০৬, তারিখ ১১/০৫/২০২২ইং।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লাল রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অবৈধ পিস্তল, গুলি ও মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেফতারের জন্য পুলিশ সাড়াশি অভিযান চালাচ্ছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির