editor
প্রকাশিত: 10:30 PM, September 4, 2024

ছবি: সংগৃহীত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় দলের আমির শফিকুর রহমান। আজ বুধবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে
অন্তর্বর্তী সরকার ‘যৌক্তিক সময়ে’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সভায় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দেশ পুনর্গঠনে জামায়াতকে কার্যকর ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।
সভায় জামায়াতের আমির বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেড় যুগ ধরে বিরোধী মতের লাখ লাখ মানুষের ওপর হত্যা, গুম, জুলুম ও নির্যাতন চালিয়েছে। এ জুলুমের সবচেয়ে বড় শিকার হয়েছে জামায়াতে ইসলামী। স্বৈর শাসনামলে দেশের মানুষের ভোটাধিকার, মৌলিক নাগরিক অধিকার, বিরোধী মতের সভা-সমাবেশ, মিছিল-মিটিং করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আওয়ামী সরকার দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।
সভার শুরুতে জামায়াতের সাবেক আমির গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও মকবুল আহমাদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, আবদুস সোবহান, এ কে এম নাজির আহমাদ, সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীসহ প্রয়াত নেতাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির মুজিবুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, মুহাম্মাদ শাহজাহান, এহসানুল মাহবুব জুবায়ের, মোয়াযযম হোসাইন হেলাল, নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান, মতিউর রহমান আকন্দ, সাহাবুদ্দিন, নুরুল ইসলাম বুলবুল, সেলিম উদ্দিন, ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন ও আবদুর রব।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ