editor
প্রকাশিত: 9:51 PM, May 13, 2021
অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে কারাবন্দি সকল নেতাকর্মীদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহবান জানান। নুরুল ইসলাম জিহাদী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্যদিয়ে সংযম ও সহমর্মিতার শিক্ষায় সমুজ্জল ঈদ-উল- ফিতর বিশ্ব মুসলিমের কাছে পবিত্র আনন্দের বার্তা নিয়ে উপস্থিত। ধনী-গরীবের মধ্যে আনন্দ ভাগাভাগি করার এক মোক্ষম সময় হচ্ছে ঈদুল ফিতর। কিন্তু এ বছর বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনভারাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে মানুষ বিপর্যস্ত। অন্যদিকে আলেম-উলামাসহ সারা দেশে অসংখ্য সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই অবস্থায় দেশের মানুষের মধ্যে ঈদের কাঙ্ক্ষিত আনন্দ নেই বললেই চলে। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে গ্রেপ্তারকৃত আলেম-উলামা ও তৌহিদী জনতাকে মুক্তি দিয়ে পরিবারের মধ্যে ফিরিয়ে দিন।
গ্রেপ্তারকৃত আলেম-উলামাদের জন্য ঈদের দিন বিশেষ দোয়ার আহবান জানিয়ে হেফাজত মহাসচিব বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিন আল্লাহর দরবারে দুয়া কবুল হয়। আসুন আমরা সকলে মিলে গ্রেপ্তারকৃত আলেম-উলামা ও তৌহিদী জনতার জন্য দোয়া করি। সাথে দেশের কল্যাণ ও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ থেকে জনগণের রক্ষার জন্য আল্লাহর দরবারে দুয়া করুন। আল্লাহর রহমত ব্যতীত এই অবস্থা থেকে মুক্তি সম্ভব নয়। তিনি বলেন, বিশেষকরে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য বিশেষভাবে আমাদের দুয়া করতে হবে। আল্লাহ যেন তাদের সন্ত্রাসবাদী ইয়াহুদিদের হাত থেকে রক্ষা করেন, এবং পবিত্র বাইতুল মোকাদ্দাসকে হেফাজত করেন, সে জন্য বিশেষ দোয়া করা আমাদের ওপর দায়িত্ব।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,