editor
প্রকাশিত: 1:42 PM, May 17, 2021
অনলাইন ডেস্ক
গোল ঠেকানোই তার মূল কাজ। কিন্তু প্রতিপক্ষের ডি বক্সে গিয়ে গোল করে দলের জয় এনে দেয়া এবং সেটা ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে। লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার দারুণ এক মুহূর্ত ফুটবল বিশ্বকে উপহার দিয়েছেন। রোববার ইংলিশ প্রিমিয়ার লীগে আলিসনের গোলে ২-১ ব্যবধানে ওয়েস্ট ব্রমকে হারিয়েছে লিভারপুল।
আলিসনের গোলেই টিকে রয়েছে পরের মৌসুমে লিভারপুলের চ্যাম্পিয়নস লীগ খেলার স্বপ্ন। ৩৬ ম্যাচ শেষে প্রিমিয়ার লীগের ৫ নম্বরে থাকা লিভারপুলের পয়েন্ট ৬৩। সমান ম্যাচে চেলসির পয়েন্ট ৬৪, লেস্টার সিটির ৬৬। চ্যাম্পিয়নস লীগে জায়গা পেতে লড়াইটা মূলত এই তিন ক্লাবের মধ্যেই। ৫৯ পয়েন্ট নিয়ে কিছুটা পিছিয়ে টটেনহ্যাম।
ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি ও ইউনাইটেড আগেই নিশ্চিত করে রেখেছে চ্যাম্পিয়নস লীগে খেলা।
জয় কিংবা ড্রয়ের জন্য গোল পেতে মরিয়া দলের গোলরক্ষক ম্যাচের শেষ মিনিটে পাওয়া কর্ণার কিংবা ফ্রিককের সময় প্রতিপক্ষের ডিবক্সে দাঁড়িয়েছেন। ফুটবলে এটা নিয়মিত ঘটনা। তবে গোলরক্ষকরা সফলতা পেয়েছেন কমই। অ্যালেকজান্ডার-আর্নল্ডের কর্নারে হেডে বল জালে জড়ান আলিসন। লিভারপুলের ১২৯ বছরের ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে গোল করার নজির গড়েন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগে আলিসনের আগে পাঁচ গোলরক্ষক পেয়েছিলেন গোলের দেখা। একমাত্র আলিসনই গোল করলেন হেডে। ঐতিহাসিক গোলে দলের জয়ের সঙ্গে চ্যাম্পিয়নস লীগ খেলার স্বপ্ন টিকে থাকা। পেশাদার ক্যারিয়ারের প্রথম গোলটি প্রয়াত বাবাকে উৎসর্গ করেছেন আলিসন। গত ফেব্রুয়ারিতে না ফেরার দেশে পাড়ি জমান আলিসনের বাবা। গোলের পর আবেগাপ্লুত আলিসন বলেন, ‘আমার বিশ্বাস তিনি এই মুহূর্তটি দেখেছেন। আমি নিশ্চিত তিনি সৃষ্টিকর্তার পাশে বসে গোলটা উদযাপন করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,