editor
প্রকাশিত: 5:04 PM, May 19, 2021
অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে দর্শকের উপস্থিতর জন্য ভেন্যু পরিবর্তন করেছে উয়েফা। আগামী ২৯ মে পর্তুগালের পোর্তোয় হবে অল ইংলিশ ফাইনাল। যেখানে নিজেদের ইতিহাসে প্রথমবারের ফাইনাল খেলবে ম্যানচেস্টার সিটি। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ আরেক ইংলিশ ক্লাব চেলসি। করোনাকালীন সময়ের সকল বিধিনিষেধ মেনে এই ম্যাচটিতে দুই দলের ছয় হাজার করে দর্শক মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে উয়েফা।
আর এ খবর পাওয়ার প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছেন ম্যান সিটির মালিক শেখ মনসুর। ইংল্যান্ড থেকে ছয় হাজার দর্শকের পোর্তোয় যাওয়ার ফ্লাইট এবং সেখানের যাতায়াত খরচের পুরোটাই বহন করবেন ম্যান সিটির এই ধনকুবের। মূলত করোনাকালীন সময়ে সমর্থকদের ওপর আসা অর্থনৈতিক ধাক্কা খানিক প্রশমিত করতেই এ সিদ্ধান্ত নিয়েছে ম্যান সিটি কর্তৃপক্ষ।
কোভিডজনিত সতর্কতার নানান খরচ, বাধ্যতামূলক পিসিআর টেস্টের খরচ এবং ২৪ ঘণ্টার মধ্যে ফিরে আসার ঝক্কিটা যেকোনো সমর্থকের জন্য বোঝা হতে পারত।
তাই এটি সমাধানে যে ৬ হাজার সৌভাগ্যবান সমর্থক ফাইনালের টিকিট পাবেন, তাদের সবাইকে নিজ খরচেই মাঠে নিয়ে যাবে শেখ মনসুর।
এ সিদ্ধান্তের বিষয়ে ম্যান সিটির মালিক বলেন, ‘পেপ এবং তার দল অসাধারণ এক মৌসুম কাটিয়েছে। চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল ক্লাবটির জন্য ঐতিহাসিক এক মুহূর্ত। এই বিশেষ ম্যাচে গ্যালারিতে ভক্তদের থাকাটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাঁরা সিটির ভালো ও খারাপ সময়ে সমর্থন দিয়েছেন।’
ক্লাবের চেয়ারম্যান খালদুন আল মুবারাক বলেছেন, ‘ফাইনালকে সামনে রেখে সমর্থকদের অর্থনৈতিক ও লজিস্টিক চ্যালেঞ্জ অনেক বেশি। মাননীয় শেখ মনসুরের এই উদ্যোগে আশা করি ভক্তরা এই মহামারির মধ্যে যাতায়াত খরচের ভাবনা ভুলে ম্যাচটা নিশ্চিন্তে দেখতে পারবেন।’
শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে জানিয়েছে ম্যান সিটি কর্তৃপক্ষ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,