admin
প্রকাশিত: 10:01 PM, October 11, 2026
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: বিএনপিকে নিয়ে সমালোচনা করার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক ছাত্রশিবির নেতা মোঃ সাইফ উদ্দিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
গত ১০ অক্টোবর ২০২৬, শনিবার আনুমানিক বিকেল ৬টার দিকে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
পরিবারের অভিযোগ, ভুকশিমইল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল সাইফ উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ঘরের বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র ভাঙচুর করে এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এ সময় সাইফ উদ্দিনের পিতা করিম উদ্দিন বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে তাঁর বাম হাতের কনুইয়ের নিচে বেশ কিছু অংশ কেটে যায়। একই সঙ্গে তিনি আতঙ্কিত হয়ে প্যানিক অ্যাটাকের শিকার হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে তাঁকে সিলেট উইমেন্স হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক মতামত প্রকাশ এবং বিএনপির সমালোচনার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।
পরিবারের সদস্যরা আরও জানান, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় এবং থানায় অভিযোগ করলে পুনরায় হামলার শিকার হওয়ার আশঙ্কা থাকায় তাঁরা এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক
চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফেরায় জাতীয় উশু বিচারক ও আন্তর্জাতিক উশু কোচ এবং চাইনিজ উশু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, আইন
বাংলাদেশের আধ্যাত্মিক ও অর্থনৈতিক রাজধানী সিলেট নগরীসহ গোটা সিলেট বিভাগের কাঙ্ক্ষিত উন্নয়ন, বৈষম্য নিরসন এবং দীর্ঘদিনের লালিত অধিকার বাস্তবায়নের লক্ষ্যে
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ থেকে শুরু করে অলিগলি। কে হবেন নগরপিতা আর কার হাতে
সিলেট নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বিশাল
সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসীর বিরুদ্ধে স্পেনে পাঠানোর নামে জাল কাগজপত্র তৈরি ও কোটি কোটি টাকা আত্মসাৎ করার ভয়াবহ অভিযোগ