editor
প্রকাশিত: 8:13 PM, May 22, 2021
অনলাইন ডেস্ক
লক্ষ্মীপুরে বৃষ্টি চেয়ে মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নামাজ আদায় করা হয়েছে। এ সময় তপ্তরোদে ঘণ্টাব্যাপী মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিরা আহাজারি করেছেন। সবার কণ্ঠে ভেসে আসে রহমতের বৃষ্টি জন্য আবেদন।
শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের মুনছুর আহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। নামাজ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় চরমটুয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের।
কয়েকজন মুসল্লি জানায়, কুশাখালীর অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। খালে পানি নেই। জমি আবাদের জন্য পানি খুবই প্রয়োজন। বৃষ্টি না হওয়ায় খাল-পুকুর-মাঠঘাট সব শুকিয়ে রয়েছে। খালের জমিতে ফাটল ধরেছে। যেন খরা মৌসুম চলছে। আল্লাহ সকল কিছুর মালিক, তিনি একমাত্র ভরসা। এ জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য কেঁদেছি।
কুশাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. করিম বলেন, দুই শতাধিক মুসল্লির উপস্থিতে বৃষ্টির জন্য নামাজ ও দোয়া করা হয়েছে। এ এলাকার অধিকাংশ মানুষই কৃষির সঙ্গে জড়িত। বৃষ্টি না হলে জমি আবাদ করা যাবে না। মাঠঘাট সব শুকিয়ে চৌচির হয়ে পড়েছে। আল্লাহর রহমতের আশায় সবাই যার যার অবস্থান থেকে দোয়া করছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,