admin
প্রকাশিত: 1:59 PM, June 16, 2021
অনলাইন ডেস্ক
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জয়পুরহাট পৌর এলাকায় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। তার নাম মোস্তাক হোসেন।
থানা পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, জয়পুরহাট পৌর এলাকার হারাইল মহল্লার মোস্তাক হোসেন (৩০) ও রাজু হোসেনের (২৬) মধ্যে পাওনা টাকাকে কেন্দ্র করে হারাইল মহল্লায় বুধবার সকাল ৯টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পযার্য়ে রাজু হোসেন মোস্তাকের বুকে ও গলায় ছুরিকাঘাত করে। এতে মোস্তাক ঘটনাস্থলে মারা যান।
এই ঘটনায় রাজু হোসেন ছাড়াও খাদেম আলী জিম নামে আরেকজন আহত হয়েছেন। খাদেম আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর রাজু হোসেন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন আছেন।
নিহত মোস্তাক হোসেনের ভগ্নিপতি কাওছার রহমান অভিযোগ করেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রাজু হোসেনের ছুরিকাঘাতে মোস্তাক হোসেন নিহত হয়। এ ঘটনায় তারা মামলা করবেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর জাহান জানান, চিকিৎসাধীন রাজু হোসেন পুলিশের নজরদারিতে রয়েছে।
ডিএসএস/১৬জুন ২০২১/রুজি
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,