editor
প্রকাশিত: 5:40 PM, June 17, 2021
অনলাইন ডেস্ক
বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) ছয় ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম এবং এ বছর ৯১তম স্থানে। বৃহস্পতিবার (১৭ জুন) অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এই তালিকা প্রকাশ করেছে।
সেখানে দেখা যায়, পুরো বিশ্বে ছয় ধাপ উন্নতির ফলে সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। পেছনে ফেলেছে শ্রীলঙ্কাকে। গত বছরের তুলনায় ১৯ ধাপ পিছিয়ে বর্তমানে দ্বীপ রাষ্ট্রটির অবস্থান ৯৫তম স্থানে এবং দক্ষিণ এশিয়ায় চতুর্থ।
আইইপির এই সূচক শীর্ষে অবস্থান করছে আইসল্যান্ড। এরপরেই রয়েছে নিউজিল্যান্ড, ডেনমার্ক, পর্তুগাল ও স্লোভেনিয়া।
প্রতি বছর বিশ্বের ১৬৩টি দেশ ও ভূখণ্ডের নাগরিকদের শান্তিপূর্ণ জীবন-যাপনের নিরাপত্তা, সুরক্ষা, অর্থনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নেওয়া পদক্ষেপের ওপর ভিত্তি করে এই সূচক নির্ধারণ করে ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস। আর চলতি বছর সুরক্ষা ও নিরাপত্তা, চলমান সংঘাত এবং সামরিকায়ন এই তিনটি মানদণ্ডের ওপর ভিত্তি করে তালিকা তৈরি করা হয়েছে।
বিশ্ব শান্তি সূচকে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ
তালিকায় ভারতের দুই ধাপ উন্নতি ঘটেছে। তাদের অবস্থা এখন ১৩৫তম এবং দক্ষিণ এশিয়ায় পঞ্চম। উন্নতি ঘটেছে পাকিস্তানেরও। দুই ধাপ উন্নতিতে বর্তমানে তাদের অবস্থান ১৫০তম এবং দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ।
বৈশ্বিক শান্তি সূচক-২০২১ তে সবার নিচে অবস্থান করছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান (১৬৩তম)। দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশের তালিকায় সবার ওপরে ভূটান এবং বিশ্বে ২২তম। দ্বিতীয় স্থানে থাকে নেপালের বৈশ্বিক অবস্থান ৮৫তম।
ডিএসএস/১৭জুন/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,