admin
প্রকাশিত: 3:19 PM, June 7, 2021
অনলাইন ডেস্ক
জামালপুরের সরিষাবাড়ীতে পূর্বশত্রুতার জের ধরে একই পরিবারের তিন নারীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সুজন মিয়ার বিরুদ্ধে।
রবিবার (০৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার পৌর এলাকার কামরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহতরা হলো- শুকুরজান বেওয়া (৫০), সুন্দরী বেগম (৩০), শাবনুর খাতুন (২০), আব্দুল মালেক (১৮) ও আব্দুল খালেক (২০)।
স্থানীয় ও আহতরা বলেন- উপজেলার পৌরসভার কামরাবাদ গ্রামের সুজন মিয়ার পরিবার ও মৃত আলমগীর হোসেনের স্ত্রী শুকুরজান বেওয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। সুজন ও তার সমর্থকরা বিরোধপূর্ণ জমি কিছুদিন আগে জোরপূর্বক দখল করতে এলে আদালতে মামলা করেন শুকুরজান বেওয়া। রবিবার রাতে ওই মামলা প্রত্যাহার না করলে বাড়ি উচ্ছেদের হুমকি দিতে আসে সুজন ও তার সমর্থকরা। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সুজন, মোজা মিয়া, বাচ্চু মিয়া ও আল-আমিন মিলে শুকুরজান বেওয়াকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করতে থাকে। তার ডাক-চিৎকারে মেয়ে, ছেলের বউ ও দুই ছেলে এগিয়ে এলে তাদেরকেও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
এ সময় প্রতিবেশীরা উদ্ধার করে তাদের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, তিন নারীসহ পাঁচজনকে মারধরের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,