বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকেলে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় এর উদ্যোগে ফাউন্ডেশন অডিটরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।