editor
প্রকাশিত: 6:14 PM, September 14, 2024
চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি দুই উপজেলাকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত ঘোষণা করেছে বিএনপি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাজীগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ ঘোষণা দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক।
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নির্মূলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত হাজীগঞ্জের রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় কোনো ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি। তারপরও একটি চক্র বিএনপির উপর তকমা লাগিয়ে আসছে। আজ থেকে হাজীগঞ্জ-শাহরাস্তিকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হলো।
তিনি আরও বলেন, হাজীগঞ্জ উপজেলার সব পরিবহন সেক্টরে এখনও আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজি করছে। এছাড়া আওয়ামী লীগের আমলে ডাকাতিয়া নদী খননের নামে ২০০ কোটি টাকা লুটপাট করেছে।
জেলা পরিষদের মার্কেটে ২১২ টা দোকান ভাগ-বাটোয়ারা করেছে। অথচ একটি গোষ্ঠী বিএনপিকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার করছে। আমরা চ্যালেঞ্জ করে বলছি, বিএনপির কেউ চাঁদাবাজি, দখলদারে জড়িত নয়।
বরং যারা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি করবে, তাদের প্রতিহত করবে বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. ইমাম হোসেন, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের মজুমদার, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মো. আশফাকুল আলম চৌধুরী,
বাবু রুহি দস বণিক, ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, গোলাম মোস্তফা স্বপনসহ বিএনপি ও অঙ্গ সংগঠন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ও পরিবহন সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ