editor
প্রকাশিত: 11:06 AM, September 3, 2020
হবিগঞ্জ প্রতিনিধি
মাধবপুর উপজেলার উত্তর শাহপুর নতুনবাজারে মঙ্গলবার ভোরে টমটম গ্যারেজে চুরি করতে যাওয়া কিশোর গ্যাংয়ের সদস্য জাকিরকে (১৫) আটক করেছে নৈশপ্রহরী ও স্থানীয় জনতা। পরে সালিশবৈঠকে কিশোর ও তার পরিবারের পক্ষ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। সে উপজেলার আলীনগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
নৈশপ্রহরী মাহফুজ মিয়া জানান, মঙ্গলবার রাতে জাকিরসহ সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং চুরির উদ্দেশ্যে শাহপুর নতুনবাজারে ঘুরতে থাকে। একসময় সুযোগ বুঝে শেষ রাতে আমিন মিয়ার টমটম গ্যারেজে প্রবেশ করে তারা। এ সময় ধাওয়া করে কিশোর জাকির মিয়াকে আটক করা হয়।
খবর পেয়ে উৎসুক জনতা কিশোর জাকির মিয়াকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে সামান্য মারধর করে। পরে স্থানীয় ইউপি সদস্য নুরুল আহসান তপুর উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে এক সালিশবৈঠকে কিশোর গ্যাং সদস্য জাকির মিয়াকে তার পরিবারের সদস্যরা মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেন। ইউপি সদস্য তপু বলেন, ছেলেটি বয়সে খুবই ছোট। বাড়িতে মা-বাবা তার সঙ্গে ভালো আচরণ করেন না। সে কারণে বিভিন্ন স্থানে সে রাতযাপন করে।
স্থানীয় লোকজন জানান, সদ্য গড়ে ওঠা শাহপুর শিল্প এলাকায় অনেক কিশোর সংঘটিত হয়ে মাদক সেবন, বিক্রি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। মাদকের টাকা সংগ্রহ করতে কিশোর গ্যাংয়ের সদস্যরা অনেক সময় রাতের বেলায় চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ করে যাচ্ছে। মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, কিশোর গ্যাং দমনসহ যে কোনো অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
7 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
2 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
6 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং
8 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ
5 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার
3 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।
3 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের
7 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক