editor
প্রকাশিত: 6:11 PM, September 12, 2024
মোহাম্মদপুর থানার আবু সায়েদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)- সুনামগঞ্জের চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আট দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রজমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৪ সেপ্টেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান তার আট দিনের রিমান্ডের আদেশ দেন। সেই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। একই দিনে ভাটারা থানার দুটি ও খিলগাঁও থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আদেশ দেন। এরপর তাদের হাজতি পরোয়ানা (সি/ডব্লিউ) মূলে কারাগারে পাঠানো হয়।
এর আগে ঢাকা মহানগর পুলিশ জানায়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় ৩ সেপ্টেম্বর তিনি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। ফলে পুলিশ তাকে হেফাজতে নেয় বলে জানায় ডিএমপি।
পরদিন তাকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মোহাম্মদপুর থানার আবু সায়েদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়।
জানা যায়, ১৯ জুলাই বিকেল ৪টায় মোহাম্মদপুর থানাধীন বছিলা ৪০ ফিট চৌরাস্তায় আবু সায়েদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হয়।
এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এ ঘটনায় সিএমএম আদালতে মামলা করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মামলাটি মোহাম্মদপুর থানাকে এফআইআর হিসেবে গ্রহণের আদেশ দেন।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ