editor
প্রকাশিত: 12:08 AM, March 27, 2022

চেন্নাইকে হারিয়ে জয়ে শুরু কলকাতার
অনলাইন ডেস্ক
আইপিএলের ১৫তম আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে সহজেই হারিয়ে জয় তুলে নিল কলকাতা। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নদের ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করল কলকাতা। ২০ ওভারে ১৩১ রানের জবাবে ৯ বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স। ১৩১ রানের জবাবে প্রথম ছয় ওভারে ৪৩ রান তুলে কলকাতা।
১৬ বলে ১৬ রান করে ফিরে যান ভেঙ্কেটেস আইয়ার। তবে রানের চাকা সচল রাখেন আজিঙ্ককা রাহানে ও নিতিশ রানা। ৩৪ বলে ৪৪ রান করেন রাহানে এবং ১৭ বলে ২১ করে রানা ফিরে গেলেও বিপদে পড়তে হয়নি কলকাতাকে। মাঝে স্যাম বিলিংস ২২ বলে ২৫ রানে ফিরে গেলেও অধিনায়ক শ্রেয়াস আইয়ার অপরাজিত থাকেন ২০ রানে। বল হাতে ৪ ওভারে ২০ রান খরচে ৩ উইকেট নেন ডোয়াইন ব্রাভো।
এর আগে কলকাতার নিয়ন্ত্রণ বোলিংয়ে মাত্র ১৩১ রান সংগ্রহ করে চেন্নাই। টস হেরে ব্যাটিংয়ে নেমে একটা সময় ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল চেন্নাই। তবে শেষ দিকে ধোনির ঝড়ো ব্যাটিং এ লড়াইয়ের পুঁজি পায় তারা। শেষ পর্যন্ত ৩৮ বলে ৭ বাউন্ডারি ১ ছক্কায় ধনির অপরাজিত থাকেন ৫০ রানে। নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা ২৮ বলে ১ ছক্কায় অপরাজিত ছিলেন ২৬ রানে। এর আগে শুরুতেই গাইকার্ড ও কর্নওয়েকে হারিয়ে চাপে পড়ে চেন্নাই। এরপর রবিন উথাপ্পা ২১ বলে ২৮, শিভাম দুবে ৬ বলে ৪ রানা এবং আম্বাতি রাইডু ১৭ বলে ১৫ রান করে ফিরে গেলে রানের চাকা গতিহীন হয়ে পড়ে। বল হাতে ৪ ওভারে ২০ রানে দুই উইকেট নেন উমেশ জাদভ।
আজ রবিবার দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বিকাল ৪টায় মুখোমুখি হবে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটাল ও মুম্বাই ইন্ডিয়ান্স। দ্বিতীয় ম্যাচে রাত ৮টায় লড়বে পাঞ্জাব কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,