editor

প্রকাশিত: 8:01 PM, June 20, 2024

বিশিষ্ট গীতিকার, সঙ্গীত শিল্পী, কবি সিরাজ আনোয়ারের ইন্তেকাল, দাফন সম্পন্ন

বিশিষ্ট গীতিকার, সঙ্গীত শিল্পী, কবি সিরাজ আনোয়ারের ইন্তেকাল, দাফন সম্পন্ন

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের তালিকাভুক্ত গীতিকার ও সঙ্গীত শিল্পী কবি সিরাজ আনোয়ার আর নেই। তিনি বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৮ ঘটিকার সময় নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি —- রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ আছর দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের গোয়ালগাঁও শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ তার সহকর্মী এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।
সিরাজ আনোয়ার প্রখ্যাত উর্দু কবি ওয়ারিস আখতার বাঙালীর প্রথম সন্তান। পিতার পদাঙ্ক অনুসরণ করে সিরাজ আনোয়ার নিজেকে সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িয়ে নিয়ছিলেন। সংগীত রচনার পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। একজন নির্বিবাদি ও সজ্জন ব্যক্তি হিসেবে সিরাজ আনোয়ারের মৃত্যুতে তার সহকর্মীসহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের তালিকাভুক্ত গীতিকার ও সঙ্গীত শিল্পী কবি সিরাজ আনোয়ারের মৃত্যুতে সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সভাপতি কবি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি, দক্ষিণ সুরমা লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন জালাল, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।