editor
প্রকাশিত: 6:32 PM, January 14, 2022

জল্লারপারে মসজিদ কমিটির ২ সদস্যকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন
আরমান হত্যা মামলায় জল্লাপারের স্থানীয় বাসিন্দা ও জল্লারপার জামে মসজিদ কমিটির সদস্য শাখাওয়াত হোসেন খান (শিপলু) ও আনোয়ার বক্স (ভুলু মিয়া)-কে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে এক মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা দাঁড়িয়াপাড়া পয়েন্টে বৃহত্তর জল্লারপাড়, দাঁড়িয়াপাড়া, জামতলা, জিন্দাবাজার, ছড়ারপার, কামালগড়, মহাজন পট্টি, হাসান মার্কেট, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের এলাকাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাদেরকে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের মামলায় ফাসানো হয়েছে। শাখাওয়াত হোসেন খান (শিপলু) ও আনোয়ার বক্স (ভুলু মিয়া) এলাকার অত্যন্ত পরিচিত মুখ এবং সমাজসেবায় তাদের অনেক অবদান রয়েছে। বক্তারা অনতিবিলম্বে তাদেরকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়ার জন্য জোর দাবী জানান।
জল্লারপার মসজিদ কমিটির সেক্রেটারী আলা বক্স রুকনের সভাপতিত্বে ও বিশিষ্ট যুব সংগঠক এহসানুল হক তাহেরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানু, কেন্দ্রীয় তাঁতী লীগ নেতা কালাম আহমদ, আওয়ামীলীগ নেতা নাহিদ আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শাহাদত হোসেন খান, আলহাজ্ব বাবর বক্স।
উপস্থিত ছিলেন, গৌছুল আলম গেদু, জল্লারপার জামে মসজিদের মোতওয়াল্লী তফাজ্জুল হোসেন ইমন, সাহেদ বক্স, সোহেল খান, রুমেল খান, আব্দুল মান্নান মনজু, আব্দুল মুকিত অপু, হাজী সুনু মিয়া, হেদায়েত হোসেন খান, আজাদ খান, সাদী হাসান খান, মোরশেদ আলী, জাহাঙ্গীর আলম, হোসেন আহমদ, কামরান আহমদ, জাবেদ শাকিল, মতিয়ার, জাহেদ মোস্তাফিজ ছামি, এজাজ নোমান, জাহিদ উদ্দিন, সোহাগ বক্স প্রমুখ।
এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শাখাওয়াত হোসেন খান (শিপলু) ও আনোয়ার বক্স (ভুলু মিয়া)-এর নিঃশর্ত মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন জল্লারপার জামে মসজিদের ইমাম মাওলানা মকবুল হোসেন। -সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।