editor
প্রকাশিত: 12:00 AM, March 26, 2022

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাটে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মরজাতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলেন- গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের কান্দিগ্রামের আজির উদ্দিনের মেয়ে তানজিনা (৬) ও একই ইউনিয়নের ঘোষ গ্রামের আলিম উদ্দিনের মেয়ে তাবাসসুম (৫)। নানারবাড়ি মরজাতপুর তারা বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পরিবারের সাথে তানজিনা ও তাবাসসুম নানারবাড়ি বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে তারা হাতে মেহেদি পরে। এরপর তাদেরকে বাড়ির পাশের একটি ডোবার পানিতে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, দুই শিশু হাতের মেহেদি ধৌত করতে ওই ডুবায় নেমেছিল। সাঁতার না জানায় পানিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে।
পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে