editor
প্রকাশিত: 5:30 PM, April 10, 2022

ভোগ্য পণ্য পরিবেশকদের ভ্যাট থেকে অব্যাহতির দাবী ব্যবসায়ী নেতৃবৃন্দের
সিলেট জেলা ভোগ্য পণ্য পরিবেশক গ্রুপের এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল শনিবার নগরীর দরগাহ গেইটস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের সভাপতি হাজী মো.বদরুল আলম মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুজ্জামান জোয়াহিরের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ,দি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশীদ চৌধুরী, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি মো. নাসিম হোসাইন, সিলেট জেলা ভোগ্য পণ্য পরিবেশক গ্রুপের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন-সিলেট জেলা ভোগ্য পণ্য পরিবেশক গ্রুপের সদস্য মাহবুবুর রহমান ঘোরী।
ব্যবসায়ী নেতৃবৃন্দে ভোগ্য পণ্য পরিবেশকদের ভ্যাট থেকে অব্যাহতির দাবী জানিয়ে বলেন, পরিবেশকরা কোম্পানী থেকে নিধারিত কমিশনে পণ্য ক্রয় করে বিক্রয় করেন। কিন্তু ক্রেতাদের কাছ থেকে কোম্পানীর নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্য আদায় করা পরিবেশকদের সম্ভব হয় না। তাই, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করে পরিবেশকদের সহযোগিতা করার আহ্বান জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। পরে ব্যবসায়ীদের জন্য ও দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন সিলেট জেলা ভোগ্য পণ্য পরিবেশক গ্রুপের সদস্য মাহবুবুর রহমান ঘোরী। বিজ্ঞপ্তি
4 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
7 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 3 বিশিষ্ট
5 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক
5 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে
3 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক
1 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি
4 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের
3 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও